আমেরিকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত গ্র্যান্ড র‍্যাপিডসে ট্রেনের ধাক্কায় নারী নিহত সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু ডিয়ারবর্নে ১০০তম মেমোরিয়াল ডে প্যারেড, শহীদদের প্রতি শ্রদ্ধা উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা মহাকাশ প্রযুক্তির পথে বাংলাদেশি  তরুণ প্রতিভা জাকির উজ্জ্বল অর্জন ডেট্রয়েটে ‘টিন টেকওভার’ সহিংসতা, দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন ক্র্যাটম বিক্রি নিষিদ্ধ স্টার্লিং হাইটসে, ৬-১ ভোটে পাস সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ

হবিগঞ্জে পুত্রের হাতে পিতা খুন 

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০২:৫২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০২:৫২:১৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে পুত্রের হাতে পিতা খুন 
হবিগঞ্জ, ২৭ মে : পৌরসভার অনন্তপুর এলাকায় পুত্রের হাতে পিতা আব্দুস শহীদ নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, মা ও পিতার মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে পুত্র পার্থিক মিয়া পিতার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মা ও বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি  হবিগঞ্জ পুলিশ স্টেশনকে অবহিত করে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্র পার্থিক মিয়া, নিহত আব্দুস শহীদের স্ত্রী ও তাঁর বোনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটে ২৭ মে (বুধবার) রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে।
এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ঘটনাটি সত্য এবং তাদেরকে রাতেই আটক করা হয়েছে। পার্থিকের মা ও বোনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পার্থিককে গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে পুত্রের হাতে পিতা খুন 

হবিগঞ্জে পুত্রের হাতে পিতা খুন