আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ১২:৫৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ১২:৫৫:১৭ পূর্বাহ্ন
মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা
ডেট্রয়েট, ২৮ মে : মিশিগানের মুসলিম অধ্যুষিত মেট্রো ডেট্রয়েটের ডিয়ারবর্ন, হ্যামট্রাম্যাক, ওয়ারেন ও স্টার্লিং হাইটসসহ বিভিন্ন শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গতকাল বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।
সকাল থেকেই ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো মেট্রো ডেট্রয়েট এলাকা। নতুন পোশাকে পরিবার-পরিজন নিয়ে মুসল্লিরা ছুটে যান মসজিদ ও ঈদগাহে। কোথাও কোথাও ধারণক্ষমতার অতিরিক্ত মুসল্লির উপস্থিতির কারণে একাধিক জামাতের আয়োজন করা হয়।
ওয়ারেন শহরের হলমিচ পার্কে ইসলামিক সেন্টার অব ওয়ারেনের উদ্যোগে এবং ডেট্রয়েটের বাংলা টাউনের জেইন ফিল্ডে মসজিদ নূর ও বাইতুল মোকাররম মসজিদ কমিটির ব্যবস্থাপনায় খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় দুটি বৃহৎ ঈদ জামাত। ঈদের নামাজকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে ভিড় করেন হাজারো মুসল্লি। কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।
তবে উৎসবের আবহের পাশাপাশি ছিল নিরাপত্তা শঙ্কাও। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে বন্দুক হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনার পর সতর্ক অবস্থানে যায় মিশিগানের মুসলিম কমিউনিটি। এ কারণে হলমিচ পার্কসহ বিভিন্ন ঈদ জামাতস্থলে দেখা যায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন।
ঈদের নামাজ শেষে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম হাফেজ আবদুল বাছেত মুসলমানদের হিংসা, বিদ্বেষ ও বিভাজন থেকে দূরে থেকে কোরবানির প্রকৃত শিক্ষা—ত্যাগ, সহমর্মিতা ও মানবতার আদর্শ—বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।
নামাজ শেষে অনেকেই ছুটে যান দূর-দূরান্তের খামারে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সম্পন্ন করেন কোরবানির আনুষ্ঠানিকতা। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে কোরবানির মাংস বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী চলতে থাকে ঈদের আনন্দ।
এদিকে ডিয়ারবর্ন, হ্যামট্রাম্যাক, স্টার্লিং হাইটসসহ মেট্রো ডেট্রয়েটের অধিকাংশ মসজিদেই দুই থেকে তিন দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দিনশেষে ঈদুল আজহার এই আয়োজন পরিণত হয় ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক অনন্য মিলনমেলায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা