আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:৫৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:৫৭:০০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা
আটলান্টিক সিটি, ৩০ মে : নিউ জার্সির আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির উদ্যোগে এক আনন্দঘন ক্রুজ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মে সন্ধ্যায় আটলান্টিক সিটির গার্ডেনার্স বেসিন থেকে যাত্রা শুরু করে ক্রুজটি। প্রায় দুই ঘণ্টার মনোরম নদীপথ ভ্রমণ শেষে এটি পুনরায় গার্ডেনার্স বেসিনে ফিরে আসে।
ক্রুজ ভ্রমণ উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ, প্রাণবন্ত আড্ডা, কথামালা, সংগীত, নৃত্য এবং নৈশভোজ। এতে অংশ নেন আটলান্টিক সিটি কাউন্সিল অ্যাট-লার্জ সদস্য স্টিফেনি মার্শাল ও প্যাট্রিসিয়া বেইলি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও ওয়াল্টার জনসন, ডেমোক্র্যাটিক কমিটি পারসন লাকী চৌধুরী, ডেমোক্র্যাটিক নেতা আব্দুর রহিমসহ দলীয় নেতা-কর্মী এবং শুভানুধ্যায়ীরা। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান ড. কনস্ট্যান্স চ্যাপম্যান অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক যোগাযোগ এবং ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
ডেমোক্র্যাট নেত্রী ড. হালিশা ব্রিজার্স সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা