আমেরিকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত গ্র্যান্ড র‍্যাপিডসে ট্রেনের ধাক্কায় নারী নিহত সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু ডিয়ারবর্নে ১০০তম মেমোরিয়াল ডে প্যারেড, শহীদদের প্রতি শ্রদ্ধা উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা

লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০২:২৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০২:২৬:৪৩ পূর্বাহ্ন
লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার
লিভোনিয়া, ৩০ মে : লিভোনিয়ায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
এক বিবৃতিতে লিভোনিয়া পুলিশ বিভাগ জানায়, “ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং পরবর্তী তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা প্রাণঘাতী ছুরিকাঘাতের ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত, তার অবস্থান নির্ণয় এবং গ্রেপ্তার করতে সক্ষম হন। তদন্ত কার্যক্রম বর্তমানে সক্রিয়ভাবে চলমান রয়েছে।”
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে প্লাইমাউথ রোডের অদূরে মিডলবেল্ট রোড ও অরেঞ্জলন স্ট্রিট এলাকায় এক ব্যক্তির খোঁজ নিতে পুলিশকে ডাকা হয়। ফোনে জানানো হয়েছিল, রাস্তার পাশে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন।
ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবাদানকারী দল দেখতে পায়, ওই ব্যক্তির বুকের ওপরের অংশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে লিভোনিয়া পুলিশ বিভাগের (734) 466-2470 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা

আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা