আমেরিকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি
কমিউনিটি সেবায় অর্থ বরাদ্দের ঘোষণা

আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৪:৩৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৪:৩৮:৩৩ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা
আটলান্টিক সিটি, ৩১ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির নবনির্বাচিত মেয়র মার্টি স্মল সিনিয়র-এর অভিষেক গালা অনুষ্ঠান গতকাল শনিবার রাতে সিটির হার্ডরক ক্যাসিনোর বলরুমে অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে ছিল কথামালা, সংগীত, নৃত্য ও নৈশভোজ। অনুষ্ঠানে সিটি কাউন্সিলের সদস্য, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, কমিউনিটি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেয়র মার্টি স্মল সিনিয়র তাঁর বক্তব্যে অতিথিদের স্বাগত জানান এবং অভিষেক গালা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং শহরের কমিউনিটি উন্নয়নের প্রতি সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন।
এবারের অভিষেক গালার একটি উল্লেখযোগ্য দিক হলো—আয়োজনের প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট প্রতিটি ডলার সরাসরি স্থানীয় অলাভজনক সংস্থা ও কমিউনিটি সংগঠনগুলোর কাছে হস্তান্তর করা হবে। এসব সংস্থা মূলত যুব উন্নয়ন, প্রবীণ নাগরিক সেবা, বহুজাতিক সাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পকলার প্রসারে কাজ করে। এর মধ্যে বাংলাদেশি কমিউনিটির সংগঠনও অন্তর্ভুক্ত রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগ গালাটিকে কেবল একটি আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং কমিউনিটি সেবায় একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করেছে।
উল্লেখ্য, ২০২২ সালে মেয়রের প্রথম অভিষেক গালায় ৬১১,০০০ ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছিল, যা তরুণদের উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় করা হয়। এবারের আয়োজন সেই সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকরা জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিটিকে অনুদান তালিকায় অন্তর্ভুক্ত করায় মেয়র মার্টি স্মল সিনিয়রকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই সহায়তা কমিউনিটির চলমান সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার আহমেদ, গিয়াসউদ্দীন পাঠান, মামুনুল হক মামুন, আটলান্টিক সিটি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, জাহিদ হোসেন, মাহমুদ শাহ, আব্দুর রহিম, সৈয়দ শহীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত