আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে মিশিগানে ছাত্রলীগের সভা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:৪৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:১৭:০৭ পূর্বাহ্ন
আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে মিশিগানে ছাত্রলীগের সভা
ডেট্রয়েট, ২ জুন : বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রতিবাদ সভা করেছে মিশিগান স্টেট ছাত্রলীগ। রোববার বিকেলে ডেট্রয়েট সিটির ‘দেশি ভোজ’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট জেলা ছাত্রলীগের নেতা তাহমিদ আহমেদ ও সজীব চৌধুরী।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক ইয়াসির আরাফাত প্লাবন।
প্রধান অতিথির বক্তব্যে সাদ্দাম হোসেন ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, “বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস বাঙালির অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণের ইতিহাস। অতীতের মতো ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও ‘ডিজিটাল সোনার বাংলা’ গঠনের লক্ষ্যে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে ছাত্রলীগ।”
তিনি মিশিগান স্টেট ছাত্রলীগসহ প্রবাসে অবস্থানরত সংগঠনের সকল ইউনিটকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর দ্রুত দেশে প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেন।

প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন, মিশিগানে অবস্থানরত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান মিশিগান ষ্টেট আওয়ামীলীগ নেতা সুয়েভ চৌধুরী, নিরঞ্জন নিরু, স্টেট আওয়ামীলীগের যু্গ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার আনসারী পাবেল, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন জাবেদ, মহানগর আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, স্টেট আওয়ামীলীগের সম্পাদক মন্ডলির সদস্য শিমুল আহমদ, মোঃ ইউনুস, ধর্ম সম্পাদক দেলওয়ার হোসেন, সদস্য কিনু মিয়া, আবুল কয়েছ, জমাল আহমদ, বাহরাইন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বকুল সুত্রধর, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের নেতা ফয়েজ আহমদ, জনি দেব, আমিন উদ্দিন, কাওসার আহমদ, স্টেট যুবলীগের প্রচার সম্পাদক আবেদ মনসুর, দপ্তর সম্পাদক মুকুল খান, নাজিম উদ্দিন , বর্ষন দেব, ফাহিম আহমদ, সনি দেব, পিয়াল সেন, কেনি দত্ত, ঢাকা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ রহমান, ছাত্রলীগ নেতা আদনান আহমদ, কবির আহমদ, মারওয়ান হোসেন, হোসেন আহমদ, হুমায়ুন আহমদ, সামাদ আহমেদ, মো. জে ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঐতিহাসিক ভূমিকা, রাজনৈতিক ঐতিহ্য এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংগঠন দুটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসে অবস্থান করলেও আওয়ামী লীগের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারা সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন। সভার শেষভাগে মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ