আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

আটলান্টিক সিটিতে শেপার একাডেমির পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১২:৫১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১২:৫১:০১ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে শেপার একাডেমির পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ৩ জুন : নিউ জার্সির আটলান্টিক সিটিতে শেপার একাডেমির উদ্যোগে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২ জুন মঙ্গলবার বিকেলে একাডেমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, অভিভাবকদের অংশগ্রহণে নানা ধরনের প্রতিযোগিতামূলক খেলা, র‍্যাফেল ড্র এবং নৈশভোজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হেলাল হাসান। পরে একাডেমির চিফ অব স্টাফ শিপন শাখাওয়াত স্বাগত বক্তব্য প্রদান করেন।
কমিউনিটি ব্যক্তিত্ব মো. দিদার ও মামুন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন আটলান্টিক সিটি কাউন্সিল অ্যাট-লার্জ সোহেল আহমেদ, সাবেক অন্তর্বর্তী কাউন্সিলম্যান মামুনুল হক মামুন, আলী চৌধুরী তান্নু, শাহরু রাজা চৌধুরী, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, ফরহাদ সিদ্দিকী, কাজল বাড়ৈ, সৈয়দ রামীম, শেখ সেলিম, হেলাল হাসান ও সুহেল আহমেদ প্রমুখ। বক্তারা শিক্ষার্থী ও পরিবারকেন্দ্রিক এমন নান্দনিক আয়োজনের জন্য শেপার একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেরাজ প্রথম, সোহা দ্বিতীয় এবং জান্নাত তৃতীয় স্থান অর্জন করে। কুইজ প্রতিযোগিতায় লাবিবা প্রথম স্থান লাভ করে।
মহিলাদের বালিশ খেলা প্রতিযোগিতায় সাবরিনা প্রথম, নূর দ্বিতীয় এবং শামি তৃতীয় হন। অপর একটি প্রতিযোগিতায় আমিনা প্রথম, শেফা দ্বিতীয় এবং নাহিদা তৃতীয় স্থান লাভ করেন। পুরুষদের প্রতিযোগিতায় মামুন প্রথম, মো. দিদার দ্বিতীয় এবং মো. রিপন তৃতীয় স্থান অর্জন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স