ডেট্রয়েট, ৪ জুন : মিশিগানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘টি-টেন (T10) ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। ডেট্রয়েটের লাইস্কী ফিল্ডে টুর্নামেন্টটির আয়োজন করে স্থানীয় ক্রীড়া সংগঠন মাইটি নাইটস ক্রিকেট ক্লাব (Mighty Knights Cricket Club)। ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে সুলতানস অফ সিলেট-কে মাত্র ২ রানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে ইউনাইটেড ফ্রেন্ডস। ম্যাচটি শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ায় দর্শকদের মধ্যে।
নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে সুলতানস অফ সিলেট সংগ্রহ করে ৮৭ রান। জবাবে ইউনাইটেড ফ্রেন্ডস ১০ ওভারে ৭ উইকেটে ৮৯ রান তুলতে সক্ষম হয়। মাত্র ২ রানে চ্যাম্পিয়ন হওয়া এই হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন ক্রিকেট ভক্তরা।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক টেক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর কর্ণধার মাসকুর কাউসার, আরটুএম রিয়েলিটির কর্ণধার জুয়েল আহমেদ, মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট শাহিদ আহমেদ, ডে-ওয়ান ল্যান্ডিং এর আলভী ও রিয়েলটর হামিদুর রাশিদ। এছাড়া মোহাম্মদ রাহিন ম্যান অব দ্য ম্যাচ, মুক্তার আহমেদ সেরা ব্যাটসম্যান ও আলজাজ আলভী সেরা বোলার নির্বাচিত হন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

তোফায়েল রেজা সোহেল :