আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 

মিশিগানে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে ইউনাইটেড ফ্রেন্ডস চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:২০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:২০:০২ পূর্বাহ্ন
মিশিগানে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে ইউনাইটেড ফ্রেন্ডস চ্যাম্পিয়ন
ডেট্রয়েট, ৪ জুন : মিশিগানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘টি-টেন (T10) ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। ডেট্রয়েটের লাইস্কী ফিল্ডে টুর্নামেন্টটির আয়োজন করে স্থানীয় ক্রীড়া সংগঠন মাইটি নাইটস ক্রিকেট ক্লাব (Mighty Knights Cricket Club)। ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে সুলতানস অফ সিলেট-কে মাত্র ২ রানে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে  ইউনাইটেড ফ্রেন্ডস।  ম্যাচটি শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ায় দর্শকদের মধ্যে।
নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে সুলতানস অফ সিলেট সংগ্রহ করে ৮৭ রান। জবাবে ইউনাইটেড ফ্রেন্ডস ১০ ওভারে ৭ উইকেটে ৮৯ রান তুলতে সক্ষম হয়। মাত্র ২ রানে চ‍্যাম্পিয়ন হওয়া এই হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করেন ক্রিকেট ভক্তরা। 
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যাক টেক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর কর্ণধার মাসকুর কাউসার, আরটুএম রিয়েলিটির কর্ণধার জুয়েল আহমেদ, মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট শাহিদ আহমেদ, ডে-ওয়ান ল্যান্ডিং এর আলভী ও রিয়েলটর হামিদুর রাশিদ। এছাড়া মোহাম্মদ রাহিন ম্যান অব দ্য ম্যাচ, মুক্তার আহমেদ সেরা ব‍্যাটসম‍্যান ও আলজাজ আলভী সেরা বোলার নির্বাচিত হন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা