আমেরিকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

আটলান্টিক সিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০২:৩৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০২:৩৬:০৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
আটলান্টিক সিটি, ৪ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৩ জুন, বুধবার রাতে নিউ জার্সি ষ্টেট সাউথ বিএনপির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদদীন পাঠান ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমান বাবুল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন,  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ফুয়াদ, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন,  প্রচার সম্পাদক সেরুজ্জামান সজল, সদস্য ইকবাল হোসাইন, রফিকুল ইসলাম, জিয়া, হেলাল হাসান , বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাঈদ হাসান, ইয়াসির পাটোয়ারী প্রমুখ ।
আলোচকরা  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে  দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গিয়াসউদদীন পাঠান।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ণাঙ্গ  যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ণাঙ্গ  যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষণা