আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
সভাপতি মুন্না, সম্পাদক নয়ন

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ণাঙ্গ  যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষণা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৩:০৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৩:০৮:৫০ পূর্বাহ্ন
দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ণাঙ্গ  যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষণা
ঢাকা, ৪ জুৃন : জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করেছে বিএনপি। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দলটির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন রেজাউল কবীর পল। সহসভাপতি পদে রয়েছেন ৩০ জন নেতা, যাদের মধ্যে আছেন জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহাম্মদ, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমান, সাব্বির আহমেদ দিপু, আবদুল জব্বার খান, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দীন জুয়েল, ইয়াসিন ফেরদৌস মুরাদ, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, মাহমুদুস সালেহীন, আতিকুর রহমান আতিক, জাকির হোসেন উজ্জল, এইচ এম তসলিম উদ্দিন, নাজমুল আলম নাজু, মো. আনোয়ারুল হক, আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র), রহিম উদ্দিন (যুক্তরাজ্য), ফেরদৌস আহমেদ মুন্না, তরিকুল ইসলাম টিটু, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, মঞ্জুরুল আজিম সুমন, আজিজুর রহমান আকন্দ এবং নুরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)।
কমিটিতে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বিল্লাল হোসেন তারেক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোট ২৯ জন নেতা রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতিক আল হাসান মিন্টু, শাহ নাসির উদ্দিন রুমন, কফিল উদ্দিন ভূইয়া, মঈনুদ্দীন রুবেল, আজহারুল ইসলাম মিলন, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ, মিঞা মোহাম্মদ রাসেল, আবদুল করিম সরকার, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, আবুল মনসুর খান দীপক, খন্দকার আল আশরাফ মামুন, আইয়ুব খান, শামসুজ্জোহা সুমন, তারেক উজ জামান তারেক, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, আসাদুজ্জামান আসাদ, মো. আবদুল ওয়াহাব, হারুন অর রশীদ হিরো (সৌদি আরব), এম তমাল আহমেদ, সাজেদুল ইসলাম এবং মিনহাজুল ইসলাম ভূইয়া (দপ্তরের দায়িত্বে)।
এছাড়া কমিটিতে ২৩ জন সহ সাধারণ সম্পাদক, ১৩ জন সহ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, আইন বিষয়ক থেকে শুরু করে স্বাস্থ্য, ক্রীড়া, তথ্যপ্রযুক্তি, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ক সম্পাদকীয় পদে নেতারা স্থান পেয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কন (সহসভাপতি পদমর্যাদা), এ আর মামুন খান এবং মুজাহিদুল ইসলাম মুরাদ (উভয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) রয়েছেন। কমিটিতে মোট ১১ জন সদস্য পদে রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন সহ সাধারণ সম্পাদক পদমর্যাদায় রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন