আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক

সিলেটে মাতৃ সম্মাননায়  ভূষিত স্মৃতি কণা বড়ুয়া

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০১:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০১:৪৩:০৮ পূর্বাহ্ন
সিলেটে মাতৃ সম্মাননায়  ভূষিত স্মৃতি কণা বড়ুয়া
সিলেট, ৫ জুন : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বিবিজেপি) সিলেট অঞ্চলের উদ্যোগে পবিত্র বুদ্ধ পূর্ণিমা ২৫৭০ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর মমতাময়ী মা স্মৃতি কণা বড়ুয়াকে “মাতৃ সম্মাননা” প্রদান করা হয়।
অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে না পারায় বুধবার (৩ জুন) এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সম্মাননা গ্রহণকালে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও আশীর্বাদ জ্ঞাপন করা হয়। একই সঙ্গে সম্মাননা প্রাপ্ত সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়। এ সময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের পক্ষ থেকেও সিলেট অঞ্চলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের সহ-সভাপতি ট্রাস্টি এ্যানি চৌধুরী, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর বড়ুয়া, অর্থ সম্পাদক তাপস সিংহ, দপ্তর সম্পাদক লিটন বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া এবং সদস্য শেলু বড়ুয়া সিলেট থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
বক্তারা বলেন, মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মানবোধ সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সম্মাননা উদ্যোগ পারিবারিক ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক