আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী
স্থানীয় কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে নতুন উদ্যোগ

আটলান্টিক সিটিতে বিএএসজের  ফার্মার্স মার্কেটের যাত্রা শুরু

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০১:৪৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০১:৪৪:২৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের  ফার্মার্স মার্কেটের যাত্রা শুরু
আটলান্টিক সিটি, ৫ জুন : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মানুষের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে) ফার্মার্স মার্কেট কার্যক্রম চালু করেছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে এ ফার্মার্স মার্কেটের উদ্বোধন করা হয়।
বিএএসজের “গ্রীন গ্রোথ প্রজেক্ট”-এর আওতায় পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত তাজা শাকসবজি, ফলমূল ও কৃষিপণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে একদিকে যেমন কৃষকরা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ভোক্তারাও তাজা ও স্বাস্থ্যকর খাদ্যপণ্য সহজে সংগ্রহ করতে পারবেন।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, এই উদ্যোগ স্থানীয় কৃষি অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। তারা বিএএসজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফার্মার্স মার্কেট বিভিন্ন কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  উল্লেখ্য,বিএএসজে দীর্ঘদিন ধরে কমিউনিটি সেবা, খাদ্য বিতরণ ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স