আমেরিকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন

মৌলভীবাজারের কাবিদ যুক্তরাজ্যের পন্টিপ্রিডের মেয়র নির্বাচিত

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০২:২৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০২:২৭:৪৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কাবিদ যুক্তরাজ্যের পন্টিপ্রিডের মেয়র নির্বাচিত
পন্টিপ্রিড টাউন, ৫ জুন : বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতী সন্তান আমিনুর রহমান কাবিদ যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন। পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ২০২৬-২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ২০২৫-২৬ মেয়াদে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এ অর্জনে মৌলভীবাজারবাসীসহ গ্রেটার সিলেট প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় আমিনুর রহমান কাবিদকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সাফল্য কামনা করেন।
মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, আগামী এক বছরে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে পন্টিপ্রিড মেন’স শেড চ্যারিটি-র জন্য তহবিল সংগ্রহ করা। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। পাশাপাশি পন্টিপ্রিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পন্টিপ্রিড সাউথ ইস্ট শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পন্টিপ্রিড ফুডব্যাংক, রয়্যাল ব্রিটিশ লিজিয়ন পন্টিপ্রিড, স্থানীয় ফুটবল ক্লাব এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামের একসময়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আব্দুর রহমান ছুরুক মিয়ার ছেলে আমিনুর রহমান কাবিদ ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পারিবারিক ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন।
যুক্তরাজ্যে অভিবাসনের পরও তিনি কমিউনিটি সেবায় নিজেকে নিয়োজিত রাখেন এবং একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন ধরে ওয়েলসের পন্টিপ্রিড এলাকার ট্রেফরেস্ট ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে তিনি দক্ষতা, সততা ও জনসম্পৃক্ত নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
স্থানীয় সরকার ও কমিউনিটি পর্যায়ে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, জনসেবামূলক কর্মকাণ্ড এবং নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই পন্টিপ্রিড টাউন কাউন্সিলের মেয়র পদে তাঁর এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলার সুরে, সংস্কৃতির রঙে মিশিগান মাতাবে বামের উৎসব

বাংলার সুরে, সংস্কৃতির রঙে মিশিগান মাতাবে বামের উৎসব