আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ০২:৩০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ০২:৩০:২৭ পূর্বাহ্ন
হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক
ওয়ারেন, ৫ জুন : বুধবার ওয়ারেন শহরের ‘হেনরি ফোর্ড হেলথ’-এ বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ ৩১ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি। তবে ওয়ারেন পুলিশ বিভাগের সার্জেন্ট জেমস টোয়ার্ডেসকি জানিয়েছেন, তিনি বর্তমানে ফেডারেল প্রবেশন (শর্তসাপেক্ষ মুক্তি)-এর অধীনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতালে যান। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজনের প্রাক্তন প্রেমিকা সেখানে কর্মরত ছিলেন। এ ঘটনার পর হেনরি ফোর্ড হেলথ কর্তৃপক্ষ সাময়িকভাবে হাসপাতালটি লকডাউন করে দেয়। সার্জেন্ট টোয়ার্ডেসকি জানান, বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় এবং হুমকি প্রদানে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওয়ারেন পুলিশ ওই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করেছিল।
হেনরি ফোর্ড হেলথের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আমাদের প্রতিষ্ঠানগুলো মূলত সুস্থতার কেন্দ্রস্থল; তাই রোগী, দর্শনার্থী এবং কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করি না এবং যারা এখানে কাজ করেন, আসেন বা চিকিৎসা নিতে আসেন—তাদের সবার জন্য আমাদের ক্যাম্পাসগুলোকে নিরাপদ ও অনুকূল পরিবেশ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ