আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

চট্টগ্রামে ‘সেন্টার অব এক্সেলেন্স ইন  বুড্ডিস্ট স্টাডিজ’-এর নতুন কমিটি গঠন

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০২:২০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০২:২০:৪৭ পূর্বাহ্ন
চট্টগ্রামে ‘সেন্টার অব এক্সেলেন্স ইন  বুড্ডিস্ট স্টাডিজ’-এর নতুন কমিটি গঠন
চট্টগ্রাম, ৬ জুন : চট্টগ্রামের বৌদ্ধ গবেষণা, শিক্ষা ও সংস্কৃতি বিকাশে নিবেদিত সংগঠন সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সংগঠনের স্থায়ী কার্যালয় চট্রলা আবাসনে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে বুদ্ধবাণী পাঠ করা হয় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়াকে শ্রদ্ধায় স্মরণ করা হয়। 
সংগঠনের সভাপতি আচার্য প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ। সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়াকে পুনরায় সভাপতি এবং প্রদীপ কুমার বড়ুয়া আনন্দকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।টি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে অন্যান্যরা হলেন প্রধান উপদেষ্টা লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী এমজেএফ। ঊর্ধ্বতন সহ-সভাপতি যথাক্রমে প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, সহ-সভাপতি যথাক্রমে অধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, লায়ন ডা. দিবাকর বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, প্রণবরাজ বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া ও রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া, অর্থ সম্পাদক প্রকৌশলী দেবজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পুতুল বড়ুয়া, প্রকাশনা সম্পাদক লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, প্রচার সম্পাদক অধ্যাপক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সনৎ কুমার বড়ুয়া, সমাজসেবা সম্পাদক অলক বড়ুয়া বিটু, শিক্ষা সম্পাদক অধ্যাপক ড. সুদীপ্তা বড়ুয়া, সেমিনার ও সিম্পোজিয়াম সম্পাদক লায়ন গৌতম কুমার বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক অর্চনা বড়ুয়া, মহিলা সম্পাদিকা শুক্লা বড়ুয়া টিমন এবং দপ্তর সম্পাদক জনি বড়ুয়া। কার্যকরী সদস্য যথাক্রমে অধ্যাপক ড. রূপেন বড়ুয়া বাবলা, সঞ্চিতা বড়ুয়া, লায়ন ছোটন বড়ুয়া এবং লায়ন সুপম বড়ুয়া প্রমূখ। 
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বৌদ্ধ শিক্ষা, গবেষণা, মানবিক মূল্যবোধ চর্চা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ আগামী দিনে বৌদ্ধ ঐতিহ্য, দর্শন ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ