আমেরিকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

হবিগঞ্জে পরিবেশ দিবস পালিত,  নদীতীরে সবুজায়ন কর্মসূচি

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০২:২১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০২:২১:৪৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে পরিবেশ দিবস পালিত,  নদীতীরে সবুজায়ন কর্মসূচি
হবিগঞ্জ, ৬ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জে 'নদী তীরে সবুজায়ন ' কর্মসূচি পালন করা হয়। খোয়াই ও পুরাতন খোয়াই নদীতীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এর মাধ্যমে ৫ জুন (শুক্রবার) এ কর্মসূচি পালন করে খোয়াই রিভার ওয়াটারকিপার।
এ উপলক্ষে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সামাজিক সংগঠন বটতলা এর সাধারণ সম্পাদক এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আইএফআইসি বাংক কর্মকর্তা মো: আকবর হোসেন ও গাছ মামা খ্যাত মো: রায়হান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, ফারহান আফসার, মাহবুব সোহান, শাওন খান, মাহমুদুল হাসান সৌরভ, নুজহাত নুয়েরি রুদাবা, তাবাসসুম জাহান অরিদা, নাজিফা নুয়েরি লুশান্তা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবস মূল উপজীব্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে বাস্তুতন্ত্র রক্ষা এবং টেকসই ভবিষ্যতের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা। কেবল একটি নির্দিষ্ট দিনকে পরিবেশ দিবস ভাবলে হবে না; আমাদের অস্তিত্বের জন্য তথা পৃথিবী নামক গ্রহটিকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে। বন উজার, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদ-নদী, জলাশয়, সাগর-মহাসাগর দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, প্লাস্টিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, প্রাকৃতিক দূর্যোগ আমাদের জন্য কেবল চ্যালেঞ্জই নয়; বরং আমাদের অস্তিত্বের সংকট। পরিবেশ ও প্রতিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সহজ ও কার্যকর সমাধান। বৃক্ষ রোপন ও এর পরিচর্যা এবং বন সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী নির্মাণই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।
সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে। গাছ ফুল, ফল সৌন্দর্য বৃদ্ধিসহ  ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তাই গাছ রোপন এবং  সংরক্ষণে উদ্যোগী হওয়া জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়