আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট

গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ০২:৩২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০২:৩২:৪০ পূর্বাহ্ন
গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা
গ্র্যান্ড র‍্যাপিডস, ৬ জুন : আগামী সপ্তাহে গ্র্যান্ড র‍্যাপিডসে অনুষ্ঠিত হতে যাওয়া একটি বিনামূল্যের লাইব্রেরি অনুষ্ঠানে জনপ্রিয় ঔপন্যাসিক  ক্রিস্টিন হানাকে দেখতে ও তাঁর বক্তব্য শুনতে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে। আর এই বিপুল আগ্রহে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন লেখিকা নিজেই।
নিজ শহর সিয়াটলে থেকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে হানা বলেন, “আমি এমন একজন মানুষ, যে ছোট একটি ঘরে আরামদায়ক পোশাক পরে বসে নানা জগতের গল্প কল্পনা করি। একজন লেখকের জন্য—আসলে যেকোনো লেখকের জন্য—এত বড় একটি আয়োজন হতে পারে, তা আমি কখনো ভাবিনি।”
২৪টি বইয়ের লেখক ক্রিস্টিন হানার জনপ্রিয়তা সাম্প্রতিক বছরগুলোতে নতুন উচ্চতায় পৌঁছেছে। তাঁর সর্বশেষ উপন্যাস The Women প্রায় ১৫ লাখ কপি বিক্রি হয়ে ২০২৪ সালের অন্যতম সর্বাধিক বিক্রিত বইয়ে পরিণত হয়েছে।
এর আগে তাঁর জনপ্রিয় উপন্যাস Firefly Lane অবলম্বনে নির্মিত হয়েছে জনপ্রিয় Firefly Lane সিরিজ। এছাড়া ২০১৫ সালে প্রকাশিত The Nightingale-এর ৪০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং বইটি নিয়ে বর্তমানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ চলছে।
তবুও ১০ হাজার মানুষের সমাগম কোনো সাধারণ ঘটনা নয়। মঙ্গলবার গ্র্যান্ড র‍্যাপিডসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিস্টিন হানার সফরের আয়োজক  'কেন্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরি'-র কর্মকর্তাদের মতে, এটি সম্ভবত কোনো লাইব্রেরির আয়োজনে একদিনের বিনামূল্যের অনুষ্ঠানে ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। এমন কোনো বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও, তাদের বিশ্বাস—এ আয়োজন অনায়াসেই সেই রেকর্ড স্পর্শ করতে পারে।
কেন্ট ডিস্ট্রিক্ট লাইব্রেরির আউটরিচ ও প্রোগ্রামিং ম্যানেজার হেনি ভান্ড্রাগার জানান, টিকিট সংগ্রহে মানুষের আগ্রহ এতটাই তীব্র ছিল যে পরিস্থিতি অনেকটা ‘ব্ল্যাক ফ্রাইডে’র কেনাকাটার উন্মাদনার মতো হয়ে উঠেছিল। বিপুল চাহিদার কারণে হাজার হাজার অতিরিক্ত দর্শকের জন্য স্থান নিশ্চিত করতে আয়োজকদের অনুষ্ঠানস্থল পরিবর্তন করে 'ভ্যান অ্যান্ডেল অ্যারেনা'-তে নিতে হয়েছে।
অন্যদিকে,  লেখিকা  হানা জানান, এর আগে কখনো এত বড় জনসমাগমের সামনে কথা বলার অভিজ্ঞতা তাঁর হয়নি। শুরুতে তিনি ধারণা করেছিলেন, এটি হবে অপেক্ষাকৃত ছোট পরিসরের একটি সাহিত্যিক অনুষ্ঠান।  তিনি বলেন, "সত্যি বলতে, বিষয়টি ছিল অত্যন্ত ভীতিজাগানিয়া।"
হাসতে হাসতেই তিনি বলেন, “সত্যি বলতে, বিষয়টি আমার জন্য বেশ ভীতিকর ছিল।”
একজন নিভৃতচারী লেখকের জন্য হাজারো পাঠকের এমন উচ্ছ্বাস যে বিশেষ এক অভিজ্ঞতা, তা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট। আগামী সপ্তাহের অনুষ্ঠানটি গ্র্যান্ড র‍্যাপিডসের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সাহিত্যিক আয়োজনগুলোর একটি হয়ে উঠতে যাচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল