আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র

ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১২:৫৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১২:৫৫:১১ পূর্বাহ্ন
ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন
ডেট্রয়েট, ৭ জুন : অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারের চেষ্টা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হওয়া এক ব্যক্তির অবস্থা শুক্রবার পর্যন্ত স্থিতিশীল ছিল। রবিবার তারা এ তথ্য নিশ্চিত করেন।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) জানায়, বৃহস্পতিবার ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে একটি আইন প্রয়োগকারী অভিযানের সময় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) কর্মকর্তারা একটি গাড়ি থামানোর চেষ্টা করেন। DHS-এর ভাষ্যমতে, “কর্মকর্তারা গাড়িটি থামানোর চেষ্টা করলে সন্দেহভাজন ব্যক্তি তা এড়াতে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে তিনটি সরকারি গাড়িকে ধাক্কা দেন। এতে একটি গাড়ির দরজার চাপে একজন ICE কর্মকর্তার পা আটকে যায়।” এরপর তিনি গাড়ি চালিয়ে যেতে থাকেন এবং একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেড়া ও গ্যারেজে ধাক্কা দেন। পরে গাড়িটি অন্য দুটি গাড়ির ওপর গিয়ে থেমে যায় বলে জানায় কর্তৃপক্ষ।
ঘটনার পর আহত অবস্থায় একজন ICE কর্মকর্তা এবং ওই সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে।
ডিএইচএস সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএক্সওয়াইজেড-টিভি পরিবারের বরাতে জানিয়েছে, ওই ব্যক্তির নাম মোহাম্মদ আবদেসামেদ। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি বৃহস্পতিবার হুইটলক এভিনিউ ও ওয়ারউইক স্ট্রিটের সংযোগস্থলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যারেজে ধাক্কা দেন।
পরিবার আরও জানায়, দুর্ঘটনায় একটি বেড়ার খুঁটি তার শরীরে বিদ্ধ হয় এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার পর্যন্ত তার বর্তমান অবস্থা বা অবস্থান সম্পর্কে তারা কোনো তথ্য পাননি বলেও দাবি করেছে পরিবার।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জন্মাষ্টমীতে মিশিগান শিব মন্দিরের শোভাযাত্রা

জন্মাষ্টমীতে মিশিগান শিব মন্দিরের শোভাযাত্রা