আমেরিকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি

লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১২:৫৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১২:৫৬:২৯ পূর্বাহ্ন
লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার
লিভোনিয়া, ৭ জুন : মিশিগান অঙ্গরাজ্যের লিভোনিয়ায় একটি বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লিভোনিয়া পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, গত ১৩ মে এক বাসিন্দা অভিযোগ করেন যে, সাদা রঙের সুরক্ষামূলক জাম্পস্যুট পরা এক ব্যক্তি তার বাড়ির পেছনের আঙিনার ডেকে অবস্থান করছিলেন। পরদিন ১৪ মে একই ধরনের পোশাক পরা আরেকজন সন্দেহভাজনকে নিয়ে আরও একটি ঘটনার খবর পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যম ফক্স-২ ডেট্রয়েটের প্রতিবেদনে বলা হয়, ১৩ মে ব্রিস্টল কোর্ট ও নিউবার্গ রোড সংলগ্ন একটি বাড়িতে ঘটনাটি ঘটে। বাড়ির মালিক কাজ থেকে ফিরে গেট খোলার চেষ্টা করার সময় এক ব্যক্তিকে দেখতে পান, যার হাতে একটি স্ক্রু-ড্রাইভার ছিল। পরে তিনি জরুরি নম্বরে ফোন করার চেষ্টা করলে ওই ব্যক্তি তাকে ধরে পেছনের দিকে ঠেলে দেন বলে অভিযোগ করেন।
অন্যদিকে, সিবিএস নিউজ জানায়, ওই ব্যক্তি বাড়ির পেছনের বেড়া টপকে ভেতরে প্রবেশ করেন এবং মালিক তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্পষ্টভাবে জানান যে তিনি “কিছু পরীক্ষা” করছিলেন। পরদিন একই ধরনের পোশাক পরা এক মুখোশধারী ব্যক্তিকে আরেকটি বাড়ির পেছনের আঙিনায় দেখা যায়; তবে বাড়ির মালিক চ্যালেঞ্জ করলে তিনি পালিয়ে যান।
লিভোনিয়া পুলিশ তাদের ফেসবুক পেজে জানায়, “সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্তকারীরা কয়েক সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন।” তারা আরও জানায়, “এই সফল সমাপ্তিতে তদন্তকারীদের নিষ্ঠা, অধ্যবসায় ও সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা