আমেরিকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০২:৫৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০২:৫৫:০২ পূর্বাহ্ন
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার
ডেট্রয়েট, ৯ জুন : দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটের একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র কোরি ম্যাকআইজ্যাক জানান, সোমবার সকাল ৭টা ৪১ মিনিটে মিশিগান অ্যাভিনিউয়ের কাছে সিকোট স্ট্রিটের ৪৩০০ ব্লকে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল, ভবনের ভেতরে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়ে থাকতে পারেন। তিনি জানান, ২৮টি পরিবার বসবাসরত ভবনটিতে দমকলকর্মীরা মাত্র ৪ মিনিট ২০ সেকেন্ডের মধ্যে পৌঁছে যান।
কর্তৃপক্ষের তথ্যমতে, ঘটনাস্থলে পৌঁছে জরুরি সেবাকর্মীরা ভবন থেকে ঘন ধোঁয়া ও আগুন বের হতে দেখেন। এ সময় কয়েকজন বাসিন্দাকে জানালার কাছে সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ম্যাকআইজ্যাক বলেন, দমকলকর্মীরা মই ব্যবহার করে ভবনের বেশ কয়েকজন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করেন। তিনি জানান, তৃতীয় তলার একটি জানালা দিয়ে লাফিয়ে পড়ায় এক ব্যক্তি পায়ে আঘাত পান এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া ধোঁয়ার প্রভাবে অসুস্থ হয়ে পড়া আরেক বাসিন্দাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা আরও জানান, ঘটনাস্থলে আরও দুজনকে চিকিৎসা দেওয়া হলেও তারা হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও ঘরছাড়া বাসিন্দাদের সহায়তায় ডেট্রয়েট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন ভবনের সামনে একটি বাস মোতায়েন করে, যাতে তারা রোদের মধ্যে কষ্ট না পান।
ম্যাকআইজ্যাক বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্তকারীরা কাজ করছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে শহর কর্তৃপক্ষ ও আমেরিকান রেড ক্রস সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার