আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি

ভারতীয় পুশ-ইন ঠেকাতে চুনারুঘাট  সীমান্তে বিজিবির কড়া নজরদারি

  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৪:০০ পূর্বাহ্ন
ভারতীয় পুশ-ইন ঠেকাতে চুনারুঘাট  সীমান্তে বিজিবির কড়া নজরদারি
চুনারুঘাট (হবিগঞ্জ), ১০ জুন : ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিশেষ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
ভারত থেকে জোরপূর্বক অনুপ্রবেশ বা পুশ-ইনের আশঙ্কা মোকাবিলায় চুনারুঘাট সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। চুনারুঘাট উপজেলার ৫৬ কিলোমিটার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি যেকোনো ধরনের সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। সম্ভাব্য পুশ-ইন প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত কয়েকদিন ধরে গভীর রাতেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় সতর্কতামূলক মাইকিং করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে উঠান বৈঠকের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তি বা অচেনা লোকজনের উপস্থিতি সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।
বিজিবি জানিয়েছে, দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইনের ঘটনা নিয়ে সতর্কতা বাড়ানো হলেও এখন পর্যন্ত চুনারুঘাট সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপিকে সঙ্গে নিয়ে সীমান্তে কড়া নজরদারি অব্যাহত রাখা হয়েছে। থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। 
স্থানীয়রাও বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল এলাকার বাসিন্দা করিম হোসেন বলেন, রাতে বিজিবির মাইকিংয়ের কারণে আমরা আরও সচেতন হয়েছি। তারা রাত-দিন সীমান্ত পাহারা দিচ্ছেন, এতে আমরা নিরাপদ বোধ করছি।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত