আমেরিকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী

চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে আটক নারী, ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:২৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:২৭:০০ পূর্বাহ্ন
চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে আটক নারী, ৬ মাসের কারাদণ্ড
​চুনারুঘাট (হবিগঞ্জ) ১১ জুন : উপজেলায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে লেবুচাঁন বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার ( ​১০ জুন) সন্ধ্যা ৬.১৫ ঘটিকায় চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ; চুনারুঘাট থানা পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কালিনগর এলাকায় একটি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে কালিনগর এলাকার মৃত কাছম আলীর মেয়ে মোসাঃ লেবুচাঁন বেগমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত নারী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ​আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) (১৬) ধারা অনুযায়ী অপরাধী সাব্যস্ত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​আলামত বিনষ্টকরণ, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদির মধ্য থেকে মামলার প্রয়োজনীয় কিছু অংশ আলামত হিসেবে সংরক্ষণের জন্য রেখে, অবশিষ্ট সমস্ত মাদকদ্রব্য ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
 ​চুনারুঘাট উপজেলা প্রশাসন জানায়, চুনারুঘাট উপজেলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন

রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন