আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

আটলান্টিক সিটিতে ৫২ শিক্ষার্থী পাবেন মেয়র মার্টি স্মল স্কলারশিপ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:২৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:২৯:৪৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ৫২ শিক্ষার্থী পাবেন মেয়র মার্টি স্মল স্কলারশিপ
আটলান্টিক সিটি, ১১ জুন : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে শিক্ষার প্রসার এবং স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সিটির মেয়রের শিক্ষা বৃত্তি কর্মসূচি অব্যাহত রয়েছে। ১০ জুন, বুধবার সকালে প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর শিলা অলিভার প্লাজায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপের অর্থের পরিমাণ এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করেন। মেয়র স্মলের এই শিক্ষা বৃত্তি কর্মসূচি ২০২৩ সালে শুরু হয়।
এবছর মোট ৫২টি স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে ৪০টি স্কলারশিপ থাকবে ২০২৬ সালের হাইস্কুল সিনিয়র শিক্ষার্থীদের জন্য এবং ১২টি স্কলারশিপ থাকবে ট্রেড স্কুল, মাস্টার্স অথবা ডক্টরাল ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য। প্রতিটি বৃত্তির মূল্য সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত হতে পারে।
আবেদনকারীদের অবশ্যই আটলান্টিক সিটির বাসিন্দা হতে হবে এবং ২০২৬ সালের গ্র্যাজুয়েটিং ক্লাসের সদস্য অথবা সম্প্রতি মাস্টার্স কিংবা ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থী হতে হবে। পূর্ববর্তী স্কলারশিপপ্রাপ্তরা এ বছরের জন্য আবেদন করতে পারবেন না। বৃত্তির অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে।
আবেদনপত্রগুলো একটি বৃত্তি কমিটি মূল্যায়ন করবে, যেখানে সিটি কর্মচারী ও কমিউনিটির সদস্যরা থাকবেন।
সিটি প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতামূলক স্কোরিং প্রক্রিয়ার মাধ্যমে আবেদন মূল্যায়ন করা হবে এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে সিটি কাউন্সিল সভাপতি এ‍্যারন রেনডলফ, সহ-সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলর এট লারজ ষ্টিফেনি মার্শালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন । এসময় নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আবেদন জমা দেওয়ার শেষ সময় সোমবার, ১৫ জুন ২০২৬ ,বিকেল ৪:০০টা পর্যন্ত ।
আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ