আমেরিকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

আটলান্টিক সিটিতে ৫২ শিক্ষার্থী পাবেন মেয়র মার্টি স্মল স্কলারশিপ

  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০২:২৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০২:২৯:৪৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ৫২ শিক্ষার্থী পাবেন মেয়র মার্টি স্মল স্কলারশিপ
আটলান্টিক সিটি, ১১ জুন : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে শিক্ষার প্রসার এবং স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সিটির মেয়রের শিক্ষা বৃত্তি কর্মসূচি অব্যাহত রয়েছে। ১০ জুন, বুধবার সকালে প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর শিলা অলিভার প্লাজায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপের অর্থের পরিমাণ এবং আবেদন প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করেন। মেয়র স্মলের এই শিক্ষা বৃত্তি কর্মসূচি ২০২৩ সালে শুরু হয়।
এবছর মোট ৫২টি স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে ৪০টি স্কলারশিপ থাকবে ২০২৬ সালের হাইস্কুল সিনিয়র শিক্ষার্থীদের জন্য এবং ১২টি স্কলারশিপ থাকবে ট্রেড স্কুল, মাস্টার্স অথবা ডক্টরাল ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য। প্রতিটি বৃত্তির মূল্য সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত হতে পারে।
আবেদনকারীদের অবশ্যই আটলান্টিক সিটির বাসিন্দা হতে হবে এবং ২০২৬ সালের গ্র্যাজুয়েটিং ক্লাসের সদস্য অথবা সম্প্রতি মাস্টার্স কিংবা ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থী হতে হবে। পূর্ববর্তী স্কলারশিপপ্রাপ্তরা এ বছরের জন্য আবেদন করতে পারবেন না। বৃত্তির অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হবে।
আবেদনপত্রগুলো একটি বৃত্তি কমিটি মূল্যায়ন করবে, যেখানে সিটি কর্মচারী ও কমিউনিটির সদস্যরা থাকবেন।
সিটি প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতামূলক স্কোরিং প্রক্রিয়ার মাধ্যমে আবেদন মূল্যায়ন করা হবে এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
অনুষ্ঠানে সিটি কাউন্সিল সভাপতি এ‍্যারন রেনডলফ, সহ-সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলর এট লারজ ষ্টিফেনি মার্শালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন । এসময় নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আবেদন জমা দেওয়ার শেষ সময় সোমবার, ১৫ জুন ২০২৬ ,বিকেল ৪:০০টা পর্যন্ত ।
আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব ধর্মের সহাবস্থান বাংলাদেশের ঐতিহ্য : জেলা প্রশাসক

সব ধর্মের সহাবস্থান বাংলাদেশের ঐতিহ্য : জেলা প্রশাসক