আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন
নারীর বিরুদ্ধে ‘ওপেন মার্ডার’ অভিযোগ

মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০১:২৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০১:২৫:২৬ পূর্বাহ্ন
মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা
অ্যাড্রিয়ান, ১২ জুন : মিশিগানের অ্যাড্রিয়ানে এক হসপিস রোগীর মৃত্যুর ঘটনায় ৫৮ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে ‘ওপেন মার্ডার’-এর অভিযোগ আনা হয়েছে।
আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ভার্জিনিয়া ল্যান্ডিস স্টুয়ার্টকে ১১ জুন লেনাউই কাউন্টির ২এ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। কর্তৃপক্ষের অভিযোগ, তিনি অ্যাড্রিয়ানের ৬১ বছর বয়সী বাসিন্দা ফ্রান্সিস স্টুয়ার্টের অক্সিজেন মাস্ক খুলে দেন এবং পরে তাঁকে মরফিনের প্রাণঘাতী মাত্রা প্রয়োগ করেন। আদালত তাঁর জামিন ২০ লাখ ডলার নির্ধারণ করেছে। আগামী ১৮ জুন মামলার ‘প্রবাব্য কারণ বিষয়ক শুনানি’ এবং ২৫ জুন প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্য ডেইলি টেলিগ্রামের বরাতে দ্য ডেট্রয়েট নিউজ জানিয়েছে, ৮ জুন অ্যাড্রিয়ানের একটি বাসভবনে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ আনা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সেদিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে একটি দেওয়ানি বিরোধ বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে ঘিরে অভিযোগের খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে তারা একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন এবং বাড়ির ভেতরে এক হসপিস রোগীকে মৃত অবস্থায় দেখতে পান।
অ্যাড্রিয়ান পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত চলাকালে কর্মকর্তারা তথ্য পান যে পরিবারের এক সদস্য ইচ্ছাকৃতভাবে ওই হসপিস রোগীকে অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগ করেছিলেন, যার ফলে তাঁর মৃত্যু ঘটে।
ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে ভার্জিনিয়া ল্যান্ডিস স্টুয়ার্টকে গ্রেপ্তার করা হয় এবং তাঁকে লেনাউই কাউন্টি জেলে নেওয়া হয়। পরবর্তীতে মামলাটি পর্যালোচনা ও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য লেনাউই কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে পাঠানো হয়।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ‘ওপেন মার্ডার’ অভিযোগ আনার ফলে মামলার পরবর্তী ধাপে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ‘প্রথম-ডিগ্রি পূর্বপরিকল্পিত হত্যা’ অথবা ‘দ্বিতীয়-ডিগ্রি হত্যা’ অভিযোগে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ থাকে।
এদিকে, ঘটনার বিষয়ে কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে বা কোনো প্রত্যক্ষদর্শী এখনও তদন্তকারীদের সঙ্গে কথা না বলে থাকলে, তাঁদের অ্যাড্রিয়ান পুলিশ বিভাগের ৫১৭-২৬৪-৪৮০৮ নম্বরে যোগাযোগ করতে অথবা APDTips@adrianmi.gov ঠিকানায় ই-মেইল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা