আমেরিকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ফ‍্যামিলি নাইট অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১২:১৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১২:১৫:৪১ অপরাহ্ন
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে ফ‍্যামিলি নাইট অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ১২ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে  গতকাল বৃহস্পতিবার রাতে ফ‍্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। সিটির ১৬, উওর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি এর উদ্যোগে তাদের নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ‍্যামিলি নাইটের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা,ইসলামী আলোচনা, নৈশভোজ ইত্যাদি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির পরিচালক মোঃ ইকবাল হোসেন। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইমাম জাওয়াদ রসুল।
আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহর থেকে বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের  অংশগ্রহনে অনুষ্ঠানটি সম্প্রীতির মেলবন্ধনে কমিউনিটির মিলনমেলায় পরিনত হয়। মোঃ ইকবাল হোসেন ফ‍্যামিলি নাইট এর আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায়  সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা