আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

স্বপ্নের সূচনা, প্যারাগুয়ের  জালে ৪ গোল যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:১৩:৩৭ পূর্বাহ্ন
স্বপ্নের সূচনা, প্যারাগুয়ের  জালে ৪ গোল যুক্তরাষ্ট্রের
লস অ্যাঞ্জেলস, ১৩ জুন : নিজেদের মাটিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক জয় দিয়ে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে গ্রুপ ‘ডি’-র ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েছে মার্কিনরা।
ম্যাচে জোড়া গোল করেন ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। এছাড়া একটি আত্মঘাতী গোল ও শেষ দিকে জিও রেইনার গোল যুক্তরাষ্ট্রের বড় জয়ের ভিত্তি গড়ে দেয়। বালোগুন বিশ্বকাপে এক ম্যাচে দুই গোল করা প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখান, যা ১৯৩০ সালের পর প্রথম এমন ঘটনা।
প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে একটি গোল শোধ করলেও যোগ করা সময়ে রেইনার গোল ম্যাচের ফল ৪-১ করে দেয়।
৭০ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ফুটবল ও দলগত পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। কোচ মাউরিসিও পোচেত্তিনো এই জয়কে দলগত ঐক্যের ফল বলে উল্লেখ করেছেন। এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘ডি’-তে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। তাদের পরবর্তী ম্যাচ ১৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড