আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

জনগণকে কষ্টে রেখে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৩ ১২:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৩ ১২:৩৪:১৫ অপরাহ্ন
জনগণকে কষ্টে রেখে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী
ঢাকা, ০৯ জুন : নতুনধারা বাংলাদেশ এনডিবির  চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন. জনগণকে কষ্টে রেখে ক্ষমতায় থাকা যায় না। বাংলাদেশের রাজনীতিকে কলুষিত না করে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকা প্রয়োজন ক্ষমতাসীন ও সাবেক ক্ষমতাসীনসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মীদের।
নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ৯ জুন বিকেলে অনুষ্ঠিত ‘জনকল্যাণের রাজনীতি বনাম জনদায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
জনকল্যাণের রাজনীতিতে নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে যুক্ত হওয়ার পাশাপাশি সাহসের সাথে সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা রাজনীতির নামে প্রতারণা যারা করে তাদেরকে প্রতিহত করার জন্য সারাদেশে সংঘবদ্ধ করছে ছাত্র-যুব-জনতাকে। আপনারাও যুক্ত হোন নিজের জন্য-পরবর্তী প্রজন্মের জন্য, তা না হলে পরিবারতন্ত্র-প্রতারকতন্ত্র আর স্বৈরাচারতন্ত্র দেশকে আরো ক্ষতিগ্রস্থ করবে, যা আমাদের কারোই কাম্য নয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ