আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত

আটলান্টিক সিটিতে আপন আলোয় উদ্ভাসিত কৃতি শিক্ষার্থী আলফি নাশিয়া

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১২:২৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১২:২৪:৫৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে আপন আলোয় উদ্ভাসিত কৃতি শিক্ষার্থী আলফি নাশিয়া
আটলান্টিক সিটি, ১৫ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের কৃতি ছাত্রী আলফি নাশিয়া দ্বাদশ গ্রেডের চূড়ান্ত পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। সে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আইভি লীগের “ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া”য় ভর্তির সুযোগ পেয়ে সবাইকে গর্বিত করেছে।
আলফি নাশিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৭ সালে। তার বাবা মোঃ নাজিম উদ্দিন ও মা সাবিনা আক্তার কমিউনিটির পরিচিত মুখ। দুই বোনের মধ্যে আলফি নাশিয়া বড়। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে। সে রাউজানের প্রবীণ আইনজীবী আলহাজ্জ এডভোকেট নূর আহমেদ সাহেবের নাতনি।
ছোটবেলা থেকেই মেধাবী আলফি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। অবসর সময়ে সে সিনেমা দেখতে ভালোবাসে। এছাড়াও ঘুরে বেড়ানো পছন্দ করে। সে অবসরে ছবি আঁকে এবং রান্নার নতুন নতুন রেসিপি শেখে। সে বিখ্যাত ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়াকে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে।
পেশাগত জীবনে তার ইচ্ছা ডাক্তার হওয়ার, আর তা হতে পারলে তার অদম্য বাসনা বাংলাদেশের গরীব-দুঃখী মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া।
আলফির সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা-মা। তারা দুজনই তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে সবসময় সমর্থন করে গেছেন। তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা স্কুলের শিক্ষকরা। তারা শুধু তাকে পড়াশোনায় উৎসাহ দেননি, বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতেও সাহায্য করেছেন। তারা সবসময় তাকে তার সামর্থ্যের চেয়েও বেশি অর্জনের জন্য অনুপ্রাণিত করেছেন।
আলফি মনে করে সফলতার মূল চাবিকাঠি হলো দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং আত্মনিয়ন্ত্রণ। একজন শিক্ষার্থীর জীবনে ব্যর্থতা ও চ্যালেঞ্জ আসবেই, কিন্তু সেই পরিস্থিতি থেকে উঠে দাঁড়ানোর জন্য প্রয়োজন প্রেরণা ও শৃঙ্খলা।
শিক্ষার্থীদের জন্য তার পরামর্শ হলো- ভালো ফলাফলের জন্য আত্মনিয়ন্ত্রণ এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রম এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলা থাকলে সবকিছুই সফলভাবে পরিচালনা করা সম্ভব।
আলফির সালুটেটোরিয়ান হিসেবে দ্বাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং “ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া”য় ভর্তি হওয়া তার জন্য এক বিশাল সম্মান ও গর্বের বিষয়। সে মনে করে তার এই অর্জনের মাধ্যমে সে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পেরেছে। ভবিষ্যতেও সে যেন পরিবার, কমিউনিটি এবং দেশকে গর্বিত করার মতো কাজ করে যেতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন