আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার

মৌলভীবাজারে ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন, উন্নয়ন ইস্যুতে নানা প্রস্তাব

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৩:১৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৩:১৪:২৬ পূর্বাহ্ন
মৌলভীবাজারে ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন, উন্নয়ন ইস্যুতে নানা প্রস্তাব
মৌলভীবাজার, ১৬ জুন : মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালু, মনু নদী খনন প্রকল্প বাস্তবায়ন, হাওর সংরক্ষণে কার্যকর উদ্যোগ, যানজট নিরসনে শ্রীমঙ্গল–মৌলভীবাজার–কুলাউড়া বাইপাস সড়ক নির্মাণ, ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপন ও রেলসেবার মান উন্নয়নসহ ১০ দফা দাবির চূড়ান্ত অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হলে বিআইএস মৌলভীবাজারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়াল্ড ওয়াইড-এর উপদেষ্টা ও যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব। উপস্থিত ছিলেন বিআইএস-এর আজীবন সদস্য দেলওয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য রেদওয়ান আহমদ ছামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে “মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই” শীর্ষক ওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন ও গ্রুপ ক্রিয়েটর এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়াল্ড ওয়াইড-এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও কমিউনিটি লিডার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, ১৭ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমনকে তারা শুধু রাজনৈতিক সফর নয়, বরং জেলার ভবিষ্যৎ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মৌলভীবাজার একটি সম্ভাবনাময় জেলা। পর্যটন, কৃষি, চা-শিল্প এবং প্রবাসীদের অবদানে সমৃদ্ধ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য প্রত্যাশা রয়েছে। তাঁরা বলেন, একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের অপরিহার্য দাবি। এটি শুধু চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া বক্তারা মৌলভীবাজার জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তাঁদের মতে, এতে শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অঞ্চলটি আরও এগিয়ে যাবে।
একই সঙ্গে পর্যটন জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে শমশেরনগর বিমানবন্দর চালু, মনু নদী খননসহ ১০ দফা দাবি বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়। বক্তাদের ভাষ্য অনুযায়ী, এসব দাবি বাস্তবায়িত হলে মৌলভীবাজার জেলার প্রায় ২৫ লক্ষ মানুষের জীবনমান ও অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সংবাদ সম্মেলনে মৌলভীবাজার সদর উপজেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালু, মৌলভীবাজার জেলা সড়ককে চার লেনে উন্নীতকরণ, বাইপাস সড়ক নির্মাণ, মনু নদী খনন প্রকল্প বাস্তবায়ন এবং মনু নদীতে আরেকটি সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে।
এছাড়া শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর ইপিজেড জোন পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, মৌলভীবাজার সদর হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধান ও চিকিৎসা সেবার মান উন্নয়ন, জেলার শিক্ষার হার বৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণের বিষয়টিও দাবির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি হাওর সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের প্রভাব থেকে মৌলভীবাজার জেলাকে সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বিগত এক যুগ ধরে “মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই” ওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মৌলভীবাজার জেলা সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ বিশ্বব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।
এ উদ্যোগের অংশ হিসেবে দেশে-বিদেশে সভা-সমাবেশ, গোলটেবিল বৈঠক, মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি ইউনিটি অব মৌলভীবাজার, বিআইএস মৌলভীবাজার, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ওয়াল্ড ওয়াইডসহ বিভিন্ন সংগঠনও এ দাবির পক্ষে কাজ করে আসছে।
২০১৭ সাল থেকে শুরু হওয়া সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আন্দোলন এখন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা মৌলভীবাজারবাসীর মধ্যে একটি গণদাবিতে পরিণত হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে নে জানানো হয়, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে দেশে ও প্রবাসে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে গোলটেবিল বৈঠক, সেমিনার, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান, জেলাব্যাপী গণস্বাক্ষর অভিযান এবং মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে জানানো হয়।
বক্তারা আরও জানান, সব কর্মসূচিই শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিক দাবির সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মৌলভীবাজার একটি অগ্রসরমান ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা। বনজ ও খনিজ সম্পদ, চা ও আগর শিল্প, পর্যটন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে এই জেলা দেশের রাজস্ব আয় ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছে।
তাঁরা আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মৌলভীবাজারের উন্নয়ন এখন সময়ের দাবি। পর্যটনসমৃদ্ধ এই জেলায় অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা আর্থিক সংকটের কারণে প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি বিশ্ববিদ্যালয় না থাকায় প্রতিবছর উচ্চ মাধ্যমিক পাস করা বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হারাচ্ছে, ফলে ঝরে পড়ার হারও বাড়ছে।
বক্তারা উল্লেখ করেন, জেলার সাতটি উপজেলার প্রায় ২৫ লক্ষ মানুষের জন্য কোনো সরকারি মেডিকেল কলেজ নেই। ফলে অনেক মুমূর্ষ রোগীকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, যার কারণে গুরুতর অবস্থার রোগীদের সিলেট বা ঢাকায় নেওয়ার পথে অনেকেই মৃত্যুবরণ করেন। সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মৌলভীবাজারে দ্রুত একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রক্রিয়া অবিলম্বে শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সবিনয় আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের ভূপ্রকৃতি ও অর্থনীতিতে হাওরাঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে হাওরের বিস্তীর্ণ জলরাশি দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদের অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করে। আবার শুকনো মৌসুমে এসব হাওর দেশের শস্যভাণ্ডারে পরিণত হয়। একই সঙ্গে হাওরাঞ্চল দেশের আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাঁরা আরও বলেন, হাওর, নদী, চা-বাগান, ঝরনা, পাহাড়ি টিলা, খাল-বিলের অপূর্ব সমন্বয়ে গঠিত মৌলভীবাজার জেলার প্রাকৃতিক পরিবেশ বিশেষ বৈচিত্র্যময়। বক্তাদের ভাষায়, উজানের চা-বাগানবেষ্টিত পাহাড় ও বনাঞ্চল জেলার “প্রাকৃতিক ফুসফুস” হিসেবে কাজ করছে, আর ভাটি অঞ্চলের ছোট-বড় হাওরগুলো “প্রাকৃতিক কিডনি”র ভূমিকা পালন করছে। তাই এসব হাওর ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়া বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়নের স্বার্থে সিলেট বিভাগের পর্যটন খাতকে আরও বিকশিত করার দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে আগতদের যাতায়াত সহজ করতে প্রবাসী অধ্যুষিত ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শমশেরনগর বিমানবন্দরটি দ্রুত চালু করে সেখানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জোর দাবি জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মৌলভীবাজারের বর্তমান যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে আঞ্চলিক সড়ক ও রেলপথের উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপন এবং জেলা সদর, কুলাউড়া ও শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। এতে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, উন্নত ও সমৃদ্ধশালী জাতি গঠনে উচ্চশিক্ষার বিকল্প নেই। সরকার শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি ও বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যা প্রশংসনীয় উদ্যোগ। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে এসব উদ্যোগের বাস্তবায়ন জোরদার করার আহ্বান জানানো হয়। তাঁরা বলেন, মৌলভীবাজারের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য। সেই গৌরব ধরে রাখতে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, কারণ তারাই সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। বক্তারা আরও জানান, জেলার মানুষের প্রাণের দাবি হিসেবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে পিটিয়ে হত্যার দায়ে স্টার্লিং হাইটসের বাসিন্দা দোষী সাব্যস্ত

প্রেমিকাকে পিটিয়ে হত্যার দায়ে স্টার্লিং হাইটসের বাসিন্দা দোষী সাব্যস্ত