আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৩:১৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৩:১৭:২০ পূর্বাহ্ন
লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু
পোর্ট শেলডন টাউনশিপ, ১৬ জুন : মিশিগানের পোর্ট শেলডন টাউনশিপে লেক মিশিগানের পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
অটোয়া কাউন্টি শেরিফের কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ জুন দুপুর ১টা ১৩ মিনিটের দিকে পিজন লেক চ্যানেলের দক্ষিণ পিয়ারের (জেটি) কাছে জরুরি পরিস্থিতির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিয়ারের কাছে পানিতে দুই ব্যক্তিকে জীবন বাঁচানোর জন্য লড়াই করতে দেখা যায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে উদ্ধারকারী দল পানিতে নেমে দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসে এবং তাৎক্ষণিকভাবে জীবনরক্ষাকারী ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের বয়স ছিল ২৪ ও ২৬ বছর। তারা যথাক্রমে ইলিনয়ের ওয়ারেনভিল এবং মিশিগানের আডা শহরের বাসিন্দা। তারা পরস্পরের পরিচিত ছিলেন কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম WOOD TV-8-এর প্রতিবেদনে বলা হয়েছে, আডার বাসিন্দা নিহত ব্যক্তির নাম জেলেন শ্যাফার। তিনি নর্থপয়েন্ট ক্রিশ্চিয়ান হাই স্কুলের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং পরে হুইটন কলেজের ফুটবল দলের হয়ে খেলেছেন।
এদিকে, গ্রেট লেকস সার্ফ রেসকিউ প্রজেক্টের তথ্য অনুযায়ী, চলতি বছর গ্রেট লেকস অঞ্চলে পানিতে ডুবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটটি ঘটনাই ঘটেছে লেক মিশিগানে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা