আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৩৮:১৬ অপরাহ্ন
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
নিউইয়র্ক, ১৬ জুন॥ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জননেতা মরহুম বদরুদ্দীন আহমেদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে শ্রদ্ধা ও স্মরণে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নিউইয়র্কের ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র বদরুদ্দীন আহমদ কামরান স্মৃতি পরিষদের উদ্যোগে বাংলাবাজার এলাকার হাসান চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী কাবুল। সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মরহুম কামরানের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, মদনমোহন কলেজের সাবেক ভিপি ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ মখলু মিয়া। সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র চন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু লেইছ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান, যুবলীগ নেতা রিটন সরকার,শাহীনুল ইসলাম, জহুরুল ইসলাম, এডভোকেট রেদোয়ান ইসলাম, জাবেদ আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা মরহুম বদরুদ্দীন আহমদ কামরানের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের অকৃত্রিম নেতা। নগরবাসীর প্রতি তার যে আন্তরিক ভালোবাসা, দায়বদ্ধতা এবং জনসেবার মানসিকতা ছিল, তা সহজে ভোলার নয়। একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন এবং সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বক্তারা আরও বলেন, সিলেটবাসী আজীবন তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর কর্ম, আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা শেষে মরহুম বদরুদ্দীন আহমদ কামরানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র