আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০১:৫০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০১:৫০:২১ পূর্বাহ্ন
মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু
Image Source: FIFA World Cup Official Facebook Page

কানসাস সিটি, ১৭ জুন : শিরোপা রক্ষার মিশন শুরুতেই দুর্দান্ত বার্তা দিল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির অনবদ্য হ্যাটট্রিকে জে গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতেই দুই দলই গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ১৭ মিনিটে রদ্রিগো দে পলের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপ ধারণ করেন আর্জেন্টিনা অধিনায়ক। ৬০ মিনিটে গোলরক্ষক লুকা জিদানের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৭৬ মিনিটে নিকো গঞ্জালেসের সঙ্গে দারুণ সমন্বয়ে বাঁ পায়ের কার্লিং শটে পূর্ণ করেন হ্যাটট্রিক। এটি বিশ্বকাপে মেসির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তার তিন গোলে আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় তুলে নেয় আর্জেন্টিনা।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে উঠে এসেছেন মেসি। দুজনেরই গোলসংখ্যা এখন ১৬। তবে ক্লোসা চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন, আর মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপে ২৮তম ম্যাচে এসে সেই মাইলফলক স্পর্শ করলেন।
আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করতে পারলেই বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন লিওনেল মেসি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ