আমেরিকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০২:০১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০২:০১:২৩ পূর্বাহ্ন
ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক
ম্যাকম্ব কাউন্টি, ১৭ জুন : ম্যাকম্ব কাউন্টির বিভিন্ন এলাকায় গাড়ি থেকে ইনফোটেইনমেন্ট (তথ্য ও বিনোদন) সিস্টেম চুরির অভিযোগে ডেট্রয়েটের এক যুবকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ম্যাকম্ব কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী রাজা জামির প্রিচার্ড-ডিক্সনকে শুক্রবার ওয়ারেনের ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। তার বিরুদ্ধে গাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ক্ষতিসাধন এবং মোটরযান থেকে চুরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
শেরিফের কার্যালয় ও আদালতের নথি অনুসারে, বিচারক তার জামানত ৫০ হাজার ডলার নির্ধারণ করেছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৫ জুন। অভিযোগ প্রমাণিত হলে, গাড়িতে জোরপূর্বক প্রবেশের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর এবং মোটরযান থেকে চুরির চেষ্টার অপরাধে সর্বোচ্চ আড়াই বছরের কারাদণ্ড হতে পারে। মঙ্গলবার পর্যন্ত আদালতের নথিতে প্রিচার্ড-ডিক্সনের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
শুক্রবার ম্যাকম্ব অটো থেফট স্কোয়াড (গাড়ি চুরি প্রতিরোধ টাস্ক ফোর্স) এবং ম্যাকম্ব কাউন্টি শেরিফের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ইন্টারস্টেট-৯৪ সংলগ্ন মোরস রোডের ২১৬০০ ব্লকের একটি বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
কর্তৃপক্ষ জানায়, ম্যাকম্ব কাউন্টির বিভিন্ন এলাকায় র‍্যাম (Ram) পিকআপ ট্রাকের ইনফোটেইনমেন্ট সিস্টেম চুরির ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকে ওয়ারেন, ইস্টপয়েন্ট, রোজভিল এবং সেন্ট ক্লেয়ার শোরস এলাকায় সংঘটিত এমন ২৯টি চুরির ঘটনার তদন্ত করছে টাস্ক ফোর্স।
পুলিশের দাবি, অভিযানে বাড়িটি থেকে চারটি র‍্যাম পিকআপ ট্রাকের ইনফোটেইনমেন্ট স্ক্রিন ও মডিউল উদ্ধার করা হয়েছে, যেগুলো সেন্ট ক্লেয়ার শোরস এলাকা থেকে চুরি করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া আরও বিভিন্ন চোরাই মালামালও উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে ওই বাড়ি থেকেই সন্দেহভাজন রাজা জামির প্রিচার্ড-ডিক্সনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ঘটনাটি এমন সময়ে সামনে এলো যখন মেট্রো ডেট্রয়েটের আরও তিন ব্যক্তি ইলেকট্রনিক ডিভাইস চুরির একটি সংঘবদ্ধ চক্রে জড়িত থাকার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা বর্তমানে ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার যোগাযোগ করা হলে ডজ র‍্যাম পিকআপ ট্রাকের নির্মাতা প্রতিষ্ঠান স্টেলানটিস (Stellantis) কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার বা চলমান তদন্ত বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য নেই।
তবে এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তারা গ্রাহকদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং ফেডারেল নিরাপত্তা মানদণ্ড পূরণ কিংবা তার চেয়েও উন্নত মান বজায় রেখে যানবাহন ডিজাইন ও উৎপাদন করে থাকে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা বিরল হলেও তা নির্দিষ্ট কোনো ব্র্যান্ড বা মডেলের গাড়ির ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। স্টেলানটিস জানায়, তারা যানবাহনের সুরক্ষায় শিল্প-স্বীকৃত প্রযুক্তি ব্যবহার করে এবং পণ্যের মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া কোম্পানিটি সব গাড়িচালককে তাদের যানবাহনের নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্কে বদরুদ্দীন আহমদ কামরানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত