আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:২৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:২৪:৪৫ অপরাহ্ন
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার
ঢাকা, ১৭ জুন : নজরুলসংগীত ও লোকগান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা লাইলী বাউলের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
চেক হস্তান্তরের পর মন্ত্রীর দপ্তরে উপস্থিত অতিথিদের সামনে সরাসরি লোকগান ও বাউল গান পরিবেশন করেন লাইলী বাউল। তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হন উপস্থিত সবাই। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় লাইলী বাউলের প্রতিভার ভূয়সী প্রশংসা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, “প্রকৃত প্রতিভা কখনো চাপা থাকে না। শত প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে একসময় তা মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।” তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির উদাহরণ টেনে বলেন, প্রতিভাকে যথাযথ মূল্যায়ন করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব।
মন্ত্রী আরও বলেন, “বাংলার লোকজ সংস্কৃতি ও বাউল গান আমাদের ঐতিহ্য ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা এমন অসংখ্য প্রতিভাবান মানুষের খোঁজ বের করে তাদের পাশে দাঁড়ানো এবং উৎসাহ দেওয়া সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে।”
সম্প্রতি ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘নয়ন ভরা জল গো তোমার’ গান পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেন লাইলী বাউল। তাঁর আবেগঘন কণ্ঠে গাওয়া গানটির ভিডিও মুহূর্তেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষের প্রশংসা কুড়ায়।
ফরিদপুর শহরের পরিচিত মুখ লাইলী বাউল দীর্ঘদিন ধরেই খালি পায়ে শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, শ্মশানঘাট ও হাটবাজারে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়ান। কখনো লোকগান, কখনো পুরোনো বাংলা গান—নিজস্ব ভঙ্গিতে সংগীতচর্চা করে যাওয়া এই ভবঘুরে নারীর জীবন ছিল অনেকটাই আড়ালে। তবে একটি গানই বদলে দিয়েছে তাঁর পরিচিতির পরিধি।
গত ২৪ মে বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে শহরের ময়েজ মঞ্জিলে অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে খালি গলায় নজরুলসংগীত পরিবেশন করেন তিনি। সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতারাতি আলোচনায় চলে আসেন লাইলী বাউল। তাঁর সহজ-সরল উপস্থাপনা, আবেগময় কণ্ঠ এবং সংগীতের প্রতি নিবেদন মুগ্ধ করেছে দেশজুড়ে অসংখ্য মানুষকে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সহায়তা লাইলী বাউলের মতো প্রান্তিক শিল্পীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু একজন শিল্পীর প্রতি সম্মানই নয়, বরং দেশের লোকজ সংস্কৃতি ও মাটির গানের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতারও একটি প্রতিফলন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র