আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৩:৩৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৩:৩৭:৩১ পূর্বাহ্ন
দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি
জুনটিন্থ দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুন ডেট্রয়েটের লিবার্টি টেম্পল ব্যাপ্টিস্ট চার্চে রেভারেন্ড জেসি জ্যাকসন সিনিয়রের জীবন উদযাপন অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষের একাংশ/ Robin Buckson, The Detroit News

ডেট্রয়েট, ১৯ জুন  : যুক্তরাষ্ট্র যখন চলতি গ্রীষ্মে তার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন দাসপ্রথা বিলুপ্তির স্মারক দিবস ‘জুনটিন্থ’ সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষে পরিণত হয়েছে। অনেক সংগঠকের মতে, সাম্প্রতিক সময়ে নাগরিক অধিকার ক্ষয়িষ্ণু হওয়ায় এ দিবসটির তাৎপর্য আরও বেড়েছে।
প্রতি বছর ১৯ জুন পালিত এই দিনটি ১৮৬৫ সালের ঐতিহাসিক ঘটনার স্মরণে উদযাপিত হয়। ওই দিন টেক্সাসের গ্যালভেস্টনে অবস্থানরত সর্বশেষ দাস জনগোষ্ঠী ইউনিয়ন বাহিনীর কাছ থেকে জানতে পারে যে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করেছেন। উল্লেখ্য, ‘মুক্তি ঘোষণা’ জারি হওয়ার দুই বছরেরও বেশি সময় পর এবং লিংকনের হত্যাকাণ্ডের দুই মাসেরও কিছু বেশি সময় পরে তারা এই খবরটি জানতে পারে। পরে ২০২১ সালে কংগ্রেসের আইন পাসের মাধ্যমে জুনটিনথকে ফেডারেল ছুটির মর্যাদা দেওয়া হয়, যা তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করেন।
বর্তমানে জুনটিন্থ উদযাপনের পাশাপাশি প্রতিবাদ ও আন্দোলনের বিষয়টিও এর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সমর্থকরা উদ্বেগ প্রকাশ করছেন যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের ফলে ১৯৬৫ সালের ‘ভোটিং রাইটস অ্যাক্ট’ দুর্বল হয়েছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, ট্রাম্প প্রশাসন বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক (DEI) কর্মসূচি বাতিলের দিকে অগ্রসর হয়েছে এবং কিছু জনপ্রতিনিধি কৃষ্ণাঙ্গ ইতিহাস শিক্ষা নিয়েও প্রশ্ন তুলছেন।
এ বছর দিবসটি উপলক্ষে মিশিগানজুড়ে বিভিন্ন সম্প্রদায় ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সামাজিক বাধা দূর করা এবং অধিকার বিস্তারের লক্ষ্য নিয়ে এসব আয়োজনের মধ্যে রয়েছে রাজনৈতিক আলোচনা সভা, ‘প্রতিরোধ সম্মেলন’ এবং অপরাধ রেকর্ড মুছে ফেলা বা আইনি নথি সংশোধনের বিশেষ সেবা মেলা।
‘মিশিগান ইউনাইটেড অ্যাকশন’-এর ফেইথ অ্যান্ড জাস্টিস বিভাগের পরিচালক এল্ডার লেসলি ম্যাথিউস বলেন, “আমাদের একটি কথা আছে—যতক্ষণ না আমরা সবাই মুক্ত হচ্ছি, ততক্ষণ আসলে কেউই পুরোপুরি মুক্ত নই।”
সংগঠনটি পুরো জুন মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে কৃষ্ণাঙ্গ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করতে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বাইকট’ আন্দোলন এবং প্রয়াত রেভারেন্ড জেসি জ্যাকসনের জীবন ও অবদানকে কেন্দ্র করে আয়োজিত একটি স্মরণ ও উদযাপন অনুষ্ঠান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক