আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১১:৫১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১১:৫১:৫৫ পূর্বাহ্ন
সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক
ঢাকা, ১৯ জুন: অন্তর্বর্তী সরকারের অধীনে পুলিশ বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে গত সাত মাস আগে চালু হওয়া নতুন ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল এবং প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে লাইট অলিভ (হালকা জলপাই) রঙের শার্ট।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পরিবর্তন আনা হয়। শুক্রবার (১৯ জুন) বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা গাঢ় নীল শার্ট পরবেন। একই সঙ্গে কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারও হবে গাঢ় নীল রঙের। তবে মহানগর পুলিশের ক্ষেত্রে এসব পোশাক লাইট অলিভ রঙের হবে।
নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়েছে। অধিকাংশ ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরবেন। অনুমোদিত হেড কভারও গাঢ় নীল রঙের হবে।
উল্লেখ্য, গত ৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সম্প্রতি চালু হওয়া পুলিশের নতুন পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং পোশাকটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়নি। সেই প্রেক্ষাপটেই নতুন করে ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা