আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা
কেক কেটে বাবা দিবস উদযাপন!

আইফোনসহ আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বনভোজন 

  • আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০১:৫৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০১:৫৬:১১ পূর্বাহ্ন
আইফোনসহ আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বনভোজন 
সেন্টার লাইন, ২২ জুন : শিব মন্দির ‘টেম্পল অব জয়’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। শহরের মেমোরিয়াল ফিল্ড পার্কে দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে দিনটি আড্ডা, হাসি, খেলাধুলা  আর আনন্দে ভরে ওঠে।
বনভোজনের শুরু থেকেই শিশু, কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সবাই বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় অংশ নেন। শিশু ও কিশোরদের জন্য আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতা, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জনপ্রিয় ‘হাড়িভাঙা’ ও পিলো গেম, আর পুরুষ ও নারীদের সম্মিলিত অংশগ্রহণে রশি টানাটানি প্রতিযোগিতা হয়ে ওঠে দিনের অন্যতম আকর্ষণ
দিনের আরেকটি বড় আকর্ষণ ছিল জমজমাট বারবিকিউ পার্টি। গ্রিলের সুগন্ধে পুরো পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। বিকেলের দিকে অতিথিদের জন্য পরিবেশন করা হয় নানা ধরনের বাঙালিয়ানা খাবার, যা প্রবাসে থেকেও দেশীয় স্বাদের অনুভূতি এনে দেয় অংশগ্রহণকারীদের মাঝে।
এছাড়াও বনভোজনের বিশেষ পর্বে বিশ্ব বাবা দিবস উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এই আয়োজনটি উপস্থিত পরিবারগুলোর মধ্যে আবেগঘন ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
সবশেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। মোট ১২টি আকর্ষণীয় পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে আইফোন জিতে নেন কৃপাময় পাল। দ্বিতীয় পুরস্কার টেলিভিশন পান কুলেন্দু পাল এবং তৃতীয় পুরস্কার ল্যাপটপ লাভ করেন অশোক দাশ।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধার সফলতা। তিনি র‌্যাফেল ড্রতে দুটি পুরস্কার জিতলেও তা নিজের কাছে না রেখে মন্দিরে দান করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”