আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

মাজার ইস্যুর বিতর্কের মধ্যেই  সিলেট ছাড়লেন সারওয়ার আলম

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১১:২৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১১:২৭:১১ পূর্বাহ্ন
মাজার ইস্যুর বিতর্কের মধ্যেই  সিলেট ছাড়লেন সারওয়ার আলম
সিলেট, ২৩ জুন : সিলেট ছেড়েছেন মো. সারওয়ার আলম। ফেসবুক পোস্টে লিখেছেন ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’ এর আগে হযরত শাহজালাল (রহ.) মাজারে দান করেন পাঁচ লাখ টাকা। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন আলোচিত এই প্রশাসক।
জানা গেছে, সোমবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এ সময় সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ব্যক্তিগত তহবিল থেকে আরও পাঁচ লাখ টাকা দান করেন। সব মিলিয়ে ওই অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়।
সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব জানান, মাজারের দানবাক্সের টাকার সঙ্গে সাবেক ডিসি ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা প্রদান করেছেন।
এদিকে দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগময় পোস্ট দেন সারওয়ার আলম। পোস্টে তিনি লেখেন, তার এই বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যের মাধ্যমে শুভকামনা জানান। দায়িত্ব পালনকালে সিলেটবাসীর সঙ্গে তার আন্তরিক সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলেও মত দিয়েছেন অনেকে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়ার একদিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি ফ্লাইটে ঢাকা যান তিনি।
জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে গত (২১ জুন) রোববার সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।
প্রসঙ্গত, ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দেশজুড়ে আলোচিত ছিলেন। ভেজালবিরোধী অভিযানে তিন শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নানা ব্যতিক্রমী উদ্যোগের কারণে তিনি আলোচনায় ছিলেন। তবে হযরত শাহজালাল (রহ.) মাজার-সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক শেষ পর্যন্ত তার প্রশাসনিক অবস্থানের ওপর প্রভাব ফেলেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”