আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৩:০০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৩:০০:৫৯ পূর্বাহ্ন
কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত
মাইকেল ক্যাম্পবেল/Macomb County Sheriff's Office.

ম্যাকম্ব কাউন্টি, ২৪ জুন : কোকেন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ডেট্রয়েটের ৫২ বছর বয়সী মাইকেল ক্যাম্পবেলের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আদালতের নথি অনুযায়ী, গত মঙ্গলবার ওয়ারেনের ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন (অ্যারেইনমেন্ট) করা হয়।
ম্যাকম্ব কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ক্যাম্পবেলের বিরুদ্ধে ৫০ থেকে ৪৪৯ গ্রাম নিয়ন্ত্রিত মাদকদ্রব্য সরবরাহ বা উৎপাদনের দুটি অভিযোগ, ৫০ গ্রামের কম নিয়ন্ত্রিত মাদকদ্রব্য সরবরাহ বা উৎপাদনের ছয়টি অভিযোগ এবং ফৌজদারি অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহারের দুটি অভিযোগ আনা হয়েছে।
বিচারক তার জামিন ৪ লাখ ডলার নির্ধারণ করেছেন এবং আগামী ৩০ জুন পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। পাশাপাশি জামিনে মুক্তি পেলে তাকে জিপিএস টেথার পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউটরদের মতে, দোষী সাব্যস্ত হলে ৫০ থেকে ৪৪৯ গ্রাম মাদক সরবরাহ বা উৎপাদনের প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। একইভাবে ৫০ গ্রামের কম মাদক সরবরাহ বা উৎপাদনের প্রতিটি অভিযোগেও সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া গুরুতর অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রতিটি অভিযোগের জন্য দুই বছরের কারাদণ্ড হতে পারে। মঙ্গলবার এ বিষয়ে মন্তব্যের জন্য ক্যাম্পবেলের আইনজীবী ড্যানিয়েল গ্যারনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
শেরিফের কার্যালয় জানায়, গত ১১ জুন ভোর সাড়ে ৫টার দিকে ম্যাকম্ব কাউন্টি শেরিফের ডেপুটি সদস্য ও ওয়ারেন পুলিশের গোয়েন্দারা যৌথভাবে ডেট্রয়েটের জন ই. হান্টার এলাকার ৫৬০০ ব্লক এবং ভার্নর অ্যাভিনিউয়ের ৩৬০০ ব্লকে অবস্থিত দুটি বাড়িতে তল্লাশি পরোয়ানা কার্যকর করেন।
তল্লাশির সময় একটি বাসা থেকে ক্যাম্পবেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পুলিশ প্রায় ৪২০ গ্রাম কোকেন, ২ হাজার ২৯১ ডলার নগদ অর্থ, একটি রাইফেল, চারটি পিস্তল, একাধিক ম্যাগাজিন ও গুলি, পাশাপাশি মাদক বিতরণে ব্যবহৃত ডিজিটাল স্কেল ও প্যাকেজিং সামগ্রী জব্দ করে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ