আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০২:৪৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০২:৪৭:৩২ পূর্বাহ্ন
নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র
নোভি-র ২৭১৫০ প্রভিডেন্স পার্কওয়েতে অবস্থিত 'ডাভিটা নোভি ডায়ালাইসিস' সেন্টার

নোভি, ২৫ জুন : চিকিৎসা গ্রহণের পর এক রোগীর মৃত্যু এবং আরও কয়েকজনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওকল্যান্ড কাউন্টির একটি ডায়ালাইসিস কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ডব্লিউডিআইভি-টিভি (চ্যানেল ৪)-এর প্রতিবেদনে বলা হয়, গত রোববার নোভি পুলিশ ৭১ বছর বয়সী এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পায়। তিনি সর্বশেষ নোভির ডাভিটা ডায়ালাইসিস সেন্টারে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে তাকে নিখোঁজ বলে জানানো হয়।
পরে পুলিশ ওই রোগীকে ডায়ালাইসিস কেন্দ্রের পার্কিং এলাকায় একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে, একই সময়ে ডাভিটার নোভি কেন্দ্র থেকে চিকিৎসা নেওয়া আরও চারজন রোগী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য হেনরি ফোর্ড প্রভিডেন্স নোভি হাসপাতালে যান। তাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করা হয়েছিল। এছাড়া সাউথফিল্ডের একটি ডাভিটা কেন্দ্রে ডায়ালাইসিস নেওয়ার পর আরও একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে নোভি পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রোগীর মৃত্যু ও অন্যদের অসুস্থতার সঙ্গে ডায়ালাইসিস চিকিৎসার সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান অব্যাহত রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নোভির ডাভিটা ডায়ালাইসিস সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে ডব্লিউডিআইভি এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দেশের অন্যতম বৃহত্তম ডায়ালাইসিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডাভিটা রোগীদের পরিচয় বা তাদের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।
এক বিবৃতিতে কোম্পানির এক মুখপাত্র বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত আছি। তবে রোগীদের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে এ বিষয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করতে পারছি না। আমাদের অবিচল মনোযোগ রয়েছে রোগীদের সর্বোত্তম সেবা প্রদানের ওপর—যাদের অনেকেই জটিল স্বাস্থ্যগত প্রয়োজনে চিকিৎসাগতভাবে অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “নোভি কমিউনিটির অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের কর্মীদের প্রতি যে অঙ্গীকার ও নিষ্ঠা রয়েছে, একইভাবে আমরা আমাদের রোগীদের প্রতিও সর্বোচ্চ দায়িত্বশীলতা ও যত্নের সঙ্গে সেবা প্রদান করে থাকি।”
ডাভিটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ডায়ালাইসিস ও কিডনি-সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। কোম্পানিটির তথ্য অনুযায়ী, তারা যুক্তরাষ্ট্রে ২,৬৬৬টি এবং আন্তর্জাতিকভাবে আরও ৫৯৬টি কেন্দ্রে প্রায় ২ লাখ ৯৬ হাজার রোগীকে সেবা দিচ্ছে। ডেনভারভিত্তিক প্রতিষ্ঠানটি মেট্রো ডেট্রয়েট এলাকাতেই প্রায় ৫০টি ডায়ালাইসিস কেন্দ্র পরিচালনা করে।v
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ