আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

উডব্রিজে বাইটপোর আয়োজনে উৎসবমুখর ফাদার্স ডে উদযাপন

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৩:৩৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৩:৩৭:০৫ পূর্বাহ্ন
উডব্রিজে বাইটপোর আয়োজনে উৎসবমুখর ফাদার্স ডে উদযাপন
ভার্জিনিয়া, ২৫ জুন : ভার্জিনিয়ার উডব্রিজে বাংলাদেশি-আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন (বাইটপো)-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ফাদার্স ডে ২০২৬ উদযাপন করা হয়েছে। গত ২১ জুন বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ এবং কার্যকরী সদস্য স্যাম রিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয় কেক কাটার মাধ্যমে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওয়াস্ট)-এর চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ই-লার্নিং বিশেষজ্ঞ প্রফেসর ড. বদরুল হুদা খান, ন্যানো প্রযুক্তিবিদ প্রফেসর ড. জামাল উদ্দিন, ডেমোক্র্যাট নেতা আনিস আহমেদ, ড. সীমা খান, ওয়াস্ট-এর সিএফও ফারহানা হানিফ, ইউএস-বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিলের কো-অর্ডিনেটর মেজর (অব.) মনজুরুল হক, ড. প্রিয়লাল কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী এ.জে.এম. হোসেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কর্ণধার আবু রুমি, ডিসি একুশে অ্যালায়েন্সের কো-অর্ডিনেটর শরাফত হোসেন বাবু, দ্রুপদের সভাপতি হিরুন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ আহমেদ, বাকোডিসির সভাপতি হারুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস ভূঁইয়া লিটন, বর্ণমালা স্কুলের কর্ণধার নাজনীন আক্তার, ইঞ্জিনিয়ার জাহানারা ভূঁইয়া, কবি মিজানুর রহমান ভূঁইয়া, শামীমা সেলিমুদ্দিন, বিশিষ্ট ফটোগ্রাফার ইঞ্জিনিয়ার কচি খান, বৈশাখী ডালাস, এনায়েত খান, আইয়ান রশীদ, মো. সেলিম, শিল্পী বিপ্লব, মঈন কাজী, সারোয়ার মিয়া, মামুন মোতালেব, অভি, বাধনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ ভূঁইয়া কচি, সহ-সভাপতি সাইফুল্লাহ খালেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ রশীদ এবং সহকারী কোষাধ্যক্ষ মিজানুর রহমান।
অতিথিবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অতি অল্প সময়ের মধ্যেই বাইটপো তাদের কার্যক্রমের মাধ্যমে ওয়াশিংটন ডিসি মেট্রো সহ সমগ্র যুক্তরাষ্ট্রে একটি জনপ্রিয় ও গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হয়েছে। এ জন্য তারা সংগঠনের বর্তমান নেতৃত্ব, বিশেষ করে সভাপতি, বিশিষ্ট কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তারা ভবিষ্যতের সকল কার্যক্রমে বাইটপোকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আগামী ২৩ আগস্ট রবিবার, ফোর্ট হান্ট পার্ক, আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিতব্য বাইটপোর “ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান”-এ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সবশেষে সংগঠনের সভাপতি সামছুদ্দীন মাহমুদ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বিশেষভাবে ড. বদরুল হুদা খান ও ইঞ্জিনিয়ার জাহানারা ভূঁইয়ার সাম্প্রতিক অসুস্থতার পর প্রথমবারের মতো বাইটপোর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ফাদার্স ডে উপলক্ষে ফুল ও কেক নিয়ে আসেন হিরুন চৌধুরী, কবি মিজানুর রহমান, প্রফেসর জামাল উদ্দিন, হারুন ভূঁইয়া, মোহাম্মদ রহমান এবং ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্যাম রিয়ার প্রস্তুতকৃত সুস্বাদু খাবারের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি