আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৩:৪২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৩:৪২:২৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য
আটলান্টিক সিটি, ২৫ জুন : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নেন।
সোমবার (২৩ জুন) ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই গাউন পরা শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে সমবেত হন মিলনায়তনে। চার বছরের সাধনার শেষে অর্জনের আনন্দ তাদের চোখেমুখে ফুটে উঠেছিল। অনুষ্ঠান শুরু হলে মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা মাত্রই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। মেধা তালিকার সেরা দশে স্থান পেয়েছে আলফি নাশিয়া (দ্বিতীয়), সুমাইয়া তাবাসুম (চতুর্থ), শ্রেয়ন চৌধুরী (সপ্তম), রাহাত রহমান (নবম)।
আটলান্টিক সিটি হাই স্কুল এর অধ্যক্ষ ডঃ কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল, সিটি কাউন্সিলের সদস্যবৃন্দ, স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ফরহাদ সিদ্দিক প্রমুখ।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে নিজ নিজ আসনে বসে এবং পর্যায়ক্রমে মঞ্চে উঠে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। শিক্ষার্থীদের এই সাফল্যে শুধুমাত্র অভিভাবকই নয়, পুরো  বাংলাদেশি কমিউনিটিতে বইছে আনন্দের জোয়ার। তাদের করতালি ও উল্লাসধ্বনি মিলিয়ে রঙিন হয়ে ওঠে গ্র্যাজুয়েশনের প্রতিটি মুহূর্ত। 
অভিভাকরা বলেন, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের এই উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করেছে, অধ্যবসায় ও চেষ্টা থাকলে বিশ্বের যেকোনো প্রান্তে তারা নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিতে সক্ষম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক