আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

আটলান্টিক সিটি হাই স্কুলে শীর্ষ দশে শ্রেয়ন চৌধুরী

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫৬:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি হাই স্কুলে শীর্ষ দশে শ্রেয়ন চৌধুরী
আটলান্টিক সিটি, ২৬ জুন: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের কৃতি ছাত্র শ্রেয়ন চৌধুরী দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেছে। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শ্রেয়ন চৌধুরীর বাবা পুলক চৌধুরী এবং মা বনি সেন কমিউনিটির পরিচিত মুখ। দুই ভাই-বোনের মধ্যে তিনি কনিষ্ঠ। তার গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়।
ছোটবেলা থেকেই মেধাবী শ্রেয়ন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে যুক্ত রেখেছে। অবসর সময়ে সে ভিডিও ও ডকুমেন্টারি দেখে নতুন বিষয় শেখার আগ্রহ থেকে জ্ঞানার্জন করে। পাশাপাশি টেনিস ও পিকলবল খেলায় তার বিশেষ আগ্রহ রয়েছে। তার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন তার বাবা এবং বড় বোন। শ্রেয়নের মতে, জীবনের মূলমন্ত্র হলো— “ধারাবাহিকতা ও অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি। কখনোই লক্ষ্য থেকে চোখ সরানো যাবে না।”
উচ্চশিক্ষার জন্য সে যুক্তরাষ্ট্রের রাটগারস বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছে। ভবিষ্যতে তিনি প্রাইভেট ইকুইটি অথবা ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে ফাইন্যান্স পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
নতুন প্রজন্মের উদ্দেশে তার বার্তা— “সেরাটা দাও, সেরাটা পাবে। যখন সবকিছু কঠিন বা চাপপূর্ণ মনে হবে, তখন ধৈর্য ধরো এবং নিজের সময় নাও।” সদালাপী ও বন্ধুভাবাপন্ন শ্রেয়ন চৌধুরী তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার আশীর্বাদ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি