আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং

লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:৫৭:২৪ পূর্বাহ্ন
লুটনে এসএসসি '৯১ ব্যাচের পুনর্মিলনীতে আনন্দ-উচ্ছ্বাস
লুটন, ২৬ জুন : প্রতি বছরের মতো এবারও ব্রিটেনজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ১৯৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে লুটন। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ আর দেশীয় সংস্কৃতির আবহে দিনভর সময় কাটান তারা।
গত ২১ জুন (রোববার) লুটনের ভেন্যু সেন্টারে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন। আকলিক চৌধুরী, রেবেকা সুলতানা ও বর্ষার কণ্ঠে বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমিনা আহমদ, রফিকুল ইসলাম ও আকরাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মারুফ আহমেদ। বক্তব্য রাখেন জামিল ইকবাল, ডা. নেসাওর চৌধুরী, সলিসিটর নুরুল গাফফার, ডা. নজরুল এবং মকসুদ আহমদ জোয়ারদার।
দিনভর নাচ, গান, আড্ডা ও প্রাণবন্ত আয়োজনে মুখর ছিল পুরো অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন রানা খান, সানজিদা, বর্ষা, এহতেশাম, রাজি এবং আরও অনেক শিল্পী।
দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বন্ধুদের সঙ্গে গল্পে-আড্ডায় ফিরে আসে স্কুলজীবনের অসংখ্য স্মৃতি। কেউ স্মৃতিচারণে আবেগাপ্লুত হন, কেউ আবার হারিয়ে যান পুরোনো দিনের গল্পে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় সংস্কৃতির ছোঁয়া। আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি দেশি ফলের পাশাপাশি অনেকেই নিজ বাড়ি থেকে নিয়ে আসেন ঐতিহ্যবাহী পিঠা-পুলি। দেশীয় স্বাদ ও আন্তরিক মিলনমেলায় প্রবাসেও যেন ফিরে আসে শৈশব-কৈশোরের বাংলাদেশ। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা