আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৩:২৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৩:২৪:২০ পূর্বাহ্ন
ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ
ডেট্রয়েট, ২৬ জুন: শহরের পশ্চিমাঞ্চলের একই এলাকায় একদিনের ব্যবধানে সংঘটিত দুটি প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে ডেট্রয়েট পুলিশ।
কর্মকর্তারা জানান, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৩টা ১০ মিনিটের দিকে, ম্যাকনিকোলস রোড ও লিভারনয়েস অ্যাভিনিউয়ের কাছে মনিকা স্ট্রিটের ১৮৭০০ ব্লকে। পুলিশের তথ্যমতে, গুলিবিদ্ধ অবস্থায় ১৯ বছর বয়সী এক তরুণ ও ২০ বছর বয়সী এক তরুণীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ওই তরুণকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভুক্তভোগীরা ওই এলাকায় একটি এয়ারবিএনবি (Airbnb) ভাড়াকৃত বাসায় আয়োজিত জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন। গোয়েন্দারা ধারণা করছেন, সন্দেহভাজন ব্যক্তি ওই পার্টিতেই উপস্থিত ছিলেন এবং তিনিই গুলি চালান।
দ্বিতীয় ঘটনাটি ঘটে বুধবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে, একই এলাকার মনিকা স্ট্রিটের ১৭০০০ ব্লকে, যা প্রথম ঘটনার স্থান থেকে প্রায় সাত ব্লক উত্তরে অবস্থিত।
পুলিশ জানায়, ওই ঘটনায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়ার একপর্যায়ে একজন অপরজনকে গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি, দুটি গুলিবর্ষণের ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না।
এদিকে, ঘটনাগুলোর বিষয়ে তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিটের (313) 596-2260 নম্বরে অথবা ক্রাইম স্টপার্স অব মিশিগান-এর 1-800-SPEAK-UP নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, একই সময়ে শহরে বুধবার সংঘটিত আরেকটি পৃথক গুলিবর্ষণের ঘটনাও তদন্তাধীন রয়েছে, যেখানে একজন ব্যক্তি নিহত এবং ৯ বছর বয়সী এক শিশু আহত হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ