আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৫:৪৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৫:৪৯:৫৩ পূর্বাহ্ন
ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং
ওয়ারেন, ২৯ জুন: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)-এর উদ্যোগে এবং ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ওয়ারেন ক্রাইম কমিশনের সমন্বয়ে ৩য় বার্ষিক টাউন হল মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন (শনিবার) ওয়ারেন শহরের UAW Region 1 Hall-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সম্মানিত অতিথি, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ফেডারেল, স্টেট, কাউন্টি ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই টাউন হল মিটিংয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সঙ্গে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ওয়ারেন ক্রাইম কমিশনের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (BAM) উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী।
টাউন হল মিটিংয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যরা ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, কমিউনিটি পুলিশিং, ভোটার নিরাপত্তা এবং কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট অঘোঘো এডিবু, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মাকফল, মিশিগান স্টেটের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট মিকা মাকাশকিল, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর কার্যালয়ের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, ওয়ারেন সিটি কাউন্সিলের ভাইস চেয়ার মেলোডি ম্যাগী এবং ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড।
টাউন হল মিটিংয়ে কমিউনিটির সদস্যদের বিভিন্ন উদ্বেগ, মতামত ও প্রশ্ন মনোযোগসহকারে শোনেন উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা এবং সেগুলোর জবাব দেন। এ জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM) সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস এবং ক্যাপ্টেন বুটন পারিবারিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগী ও অভিযুক্তদের সহায়তায় পুলিশের চলমান কার্যক্রম এবং কমিউনিটির সঙ্গে পুলিশের অংশীদারিত্ব আরও জোরদারে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীর এবং ট্রেসি আলম ক্রাইম কমিশনের কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন। তারা জানান, প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে কমিশনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ারেন ক্রাইম কমিশনের নবনিযুক্ত সদস্য তাহমিদ চৌধুরীকে কমিউনিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর কার্যালয়ের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস ঘৃণামূলক অপরাধ (হেট ক্রাইম) প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি এ ধরনের অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরের আহ্বান জানান, যাতে সময়মতো আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)-এর মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি তাহমিদ চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাব্বির খান, কবীর আহমেদ, শফিউল আলম, ব্যবসায়ী সানি জাইগীরদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শারমিন তানিম এবং সাইফ ইসলাম জননিরাপত্তা, ভোটার নিরাপত্তা, কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত অতিথিদের কাছে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
ওয়ারেন সিটির মেয়র লরি স্টোনসহ উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণকারীদের প্রশ্নের স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উন্মুক্ত মতবিনিময় ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জননিরাপত্তা ও কমিউনিটি-সম্পৃক্ত এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিবছর নিয়মিতভাবে টাউন হল মিটিং আয়োজনের আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (BAM) সভাপতি জাবেদ চৌধুরী উপস্থিত সকল অতিথি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কমিউনিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের টাউন হল মিটিং আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স