আমেরিকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা 

হ্যামট্রাম্যাকে স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার সূচনা আজ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৬:০৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৬:০৪:৩১ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার সূচনা আজ
হ্যামট্রাম্যাক, ২৯ জুন: শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাকে শুরু হচ্ছে ৫ম হ্যামট্রাম্যাক রথযাত্রার আনুষ্ঠানিকতা। আজ সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় শহরের ৩১২৩ বেলমন্ট স্ট্রিটে অনিল বৈদ্যের বাসভবনে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মহাস্নান, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক নামসংকীর্তনের আয়োজন থাকবে। আয়োজকদের ভাষ্য, স্নানযাত্রার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের ৫ম হ্যামট্রাম্যাক রথযাত্রার ধর্মীয় কার্যক্রম।
আয়োজকরা জানান, আগামী ১৮ জুলাই ২০২৬ হ্যামট্রাম্যাকের প্রধান সড়কে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় আয়োজনও এগিয়ে চলছে।
মিশিগানে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী ভক্ত, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সবাইকে সপরিবারে স্নানযাত্রায় অংশ নেওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বছরের স্নানযাত্রা ও রথযাত্রা আরও বর্ণাঢ্য, উৎসবমুখর ও সফল হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল

১০৮ কণ্ঠে সমবেত গীতা পাঠে মুখরিত ডেট্রয়েট দুর্গা টেম্পল