আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

হ্যামট্রাম্যাকে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন, ১৮ জুলাই ৫ম রথযাত্রা

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৮:০৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৮:০৪:১৮ অপরাহ্ন
হ্যামট্রাম্যাকে জগন্নাথদেবের স্নানযাত্রা সম্পন্ন, ১৮ জুলাই ৫ম রথযাত্রা
হ্যামট্রাম্যাক, ৩০ জুন: আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ৫ম হ্যামট্রাম্যাক রথযাত্রাকে সামনে রেখে গতকাল সোমবার শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। শহরের অনিল বৈদ্যের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শাস্ত্রবিধি অনুযায়ী পূজারী স্বদেশ সরকার মহাপ্রভু জগন্নাথ, বড়ভাই বলভদ্র ও ভগিনী সুভদ্রা দেবীর স্নান, পূজা-অর্চনা, মন্ত্রোচ্চারণ এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।
পূজা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ ও শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। এ সময় ভক্তরা মহাপ্রভুর চরণে বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, স্নান পূর্ণিমার দিন মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে ১০৮টি পবিত্র কলসের জল দিয়ে স্নান করানো হয়। স্নানযাত্রার পর মহাপ্রভু কয়েকদিন ‘অনবসর’ বা বিশ্রামকাল অতিক্রম করেন। এরপর তিনি রথে আরোহণ করে ভক্তদের দর্শন দেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও হ্যামট্রাম্যাকে স্নানযাত্রার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠন সনাতন সংঘ, মিশিগান জানায়, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পরিচিত করে তোলা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাদের ভাষ্য, প্রতিবছর হ্যামট্রাম্যাক রথযাত্রায় বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে একটি সর্বজনীন মিলনমেলায় পরিণত করেছে।
আয়োজকদের পক্ষ থেকে মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী ও শুভানুধ্যায়ীদের আগামী ১৮ জুলাই (শনিবার) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য ৫ম হ্যামট্রাম্যাক রথযাত্রায় সপরিবারে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো হয়েছে। রথযাত্রা Belmont Street ও Gallagher Street-এর সংযোগস্থল থেকে শুরু হয়ে শহরের নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করবে। এ উপলক্ষে ভক্তদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণ এবং মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে এবারের ৫ম হ্যামট্রাম্যাক রথযাত্রাও প্রবাসে সনাতন ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ